বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, প্রজ্ঞাপন জারি তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্রী হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী জুলাই মাসে বিজিবি’র অভিযানে জব্দ করা হলো যেসব চোরাচালানি পণ্য আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে নয় তিনি ছিলেন আপাদমস্তক একজন ক্রীড়া সংগঠক : রিজভী আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: টেস্টের আগের দিন একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া বন্ধুত্বের গান নিয়ে আসছেন এলিটা ও কনা হলিউডের ছবিতে মুখ্যচরিত্রে সায়নী গুপ্ত!

মাগুরায় দুদিন ব্যাপী সাধু-গুরু-বৈষ্ণব সেবা ও মহা-সম্মেলন অনুষ্ঠিত

মাগুরা জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার

ভক্তিময় পরিবেশে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া শ্রীশ্রী গিরিধারী জিউ মন্দির ও আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো-২দিনব্যাপী সাধু-গুরু-বৈষ্ণব সেবা ও মহাসম্মেলন।নিত্য লীলায় প্রবিষ্ট প্রভুদান শ্রীল্১০৪ কুঞ্জ বিহারী দাস বাবাজী মহারাজের তিরোধান বিরহ মহোৎসব স্মরণে ও রাস পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এ ধর্মীয় মহাসম্মেলনটি ভক্ত-শ্রদ্ধালুদের মিলনমেলায় পরিণত হয়।
শুক্রবার বিকেল থেকে শুরু হয়ে শনিবার গভীর রাত পর্যন্ত চলে এ মহাসম্মেলনের আনুষ্ঠানিকতা। খামারপাড়া শ্রীশ্রী গিরিধারী জিউ মন্দির ও আশ্রমের ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত এই মহাসম্মেলনে দেশজুড়ে বিভিন্ন স্থান থেকে আগত শত শত সাধু, গুরু,বৈষ্ণব ও হাজারো ভক্ত অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খামারপাড়া শ্রীশ্রী গিরিধারী জিউ মন্দিরের বাবাজী মহারাজ।
এ সময় অতিথিদের মধ্য থেকে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র,সহ-সভাপতি রথীন্দ্রনাথ ভৌমিকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দুই দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে আশ্রম প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ভক্তদের ভজন-সঙ্কীর্তন,গীতাপাঠ,প্রসাদ বিতরণ ও ভক্তিসঙ্গীতের সুরে।
ভক্তরা জানান,এ ধরনের আধ্যাত্মিক সম্মেলন শুধু ধর্মীয় চেতনা জাগ্রত করে না,সমাজে শান্তি,সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories