শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পূবাইলে অটোচালককে বাসা থেকে ডেকে রিসোর্টে নিয়ে মারধর স্বেচ্ছাসেবক দলের ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গাজীপুরে ঝুট ব্যবসা দখলে অস্ত্রের মহড়া, সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে আহত রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ টেকসই গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন : এ্যানি চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর ইউটিউবে ‘রাগী’ নায়িকা মুনমুনের রাজত্ব দেশজুড়ে পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত

রেমিট্যান্স পালে হাওয়া, ৮ দিনে এল ৯ হাজার ১৯৮ কোটি টাকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার
রেমিট্যান্স পালে হাওয়া, ৮ দিলে এলো ৯ হাজার ১৯৮ কোটি টাকা

চলতি নভেম্বরের প্রথম ৮ দিনে দেশে ৭৫ কোটি ৪২ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯ হাজার ১৯৮ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৪২ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ১ হাজার ১৫০ কোটি টাকা। রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি নভেম্বরের প্রথম ৮ দিনে দেশে এসেছে ৭৫ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স। যেখানে গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬২ কোটি ৮০ লাখ ডলার। এই হিসাবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ১ শতাংশ।
এদিকে চলতি নভেম্বরের প্রথম ৮ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংগুলোর মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ১৮ কোটি ৬১ লাখ ডলার। পাশাপাশি এই সময়ে বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১০ কোটি ৫১ লাখ, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৪৬ কোটি ১৩ লাখ এবং বিদেশে ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৫ লাখ ডলার।
এর আগে বিদায়ী অক্টোবরজুড়ে দেশে ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি। এই হিসাবে গত মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories