শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

৫ মামলায় সাবেক মেয়র আইভীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার
৫ মামলায় সাবেক মেয়র আইভীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন

হত্যাসহ ৫ মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) তার জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
এর আগে একই দিন বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যাসহ ৫ মামলায় আইভীর জামিন রায় ঘোষণা করেন। এদিন তার জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন আদালত। আইভীর পক্ষে এদিন আদালতে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন।
গত ৯ মে সেলিনা হায়াৎ আইভীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে গত ২৭ মে মিনারুল হত্যা মামলায় ২ দিনের রিমান্ড শেষে আদালত তাকে আবারও কারাগারে পাঠান। একপর্যায়ে জামিন আবেদন করলে গত মে মাসে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। পরে তাকে ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এর পরদিন গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।
এ ঘটনায় নিহত মিনারুলের ভাই নাজমুল হক গত বছরের ২৩ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন। মামলায় আইভীসহ ১৩২ জনকে আসামি করা হয় এবং অজ্ঞাতনামা হিসেবে আরও ৩০০ জনের নাম উল্লেখ করা হয়। এরমধ্যে সেলিনা হায়াৎ আইভী মামলার ১২ নম্বর এজাহারভুক্ত আসামি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories