মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

টঙ্গী মিলগেট তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড,৭টি গোডাউন পুড়ে ছাই

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার

টঙ্গীর মিলগেট এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে অন্তত সাতটি তুলার গোডাউন। শনিবার (৮ ই নভেম্বর ২০২৫ ইং) বেলা ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন মিলগেইট এলাকায় আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার সময় লেলিহান শিখা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আব্দুল মান্নান মিয়ার তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বাবুল মিয়া, আব্দুস সাত্তার চৌধুরী, শহীদুল ইসলাম, শাহীন, সাত্তার চৌধুরী ও জহিরুল ইসলামের মালিকানাধীন গোডাউন গুলোতে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যৈষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, তুলা দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিটি গোডাউনে লাখ লাখ টাকার তুলা মজুত ছিল। অগ্নিকাণ্ডে সব পুড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories