বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

মহম্মদপুরে ১৩০০ পিস ইয়াবাসহ এক যুবক আটক

মাগুরা জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার

মাগুরার মহম্মদপুর উপজেলার চর-বড়রিয়া এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৩০০ পিস ইয়াবাসহ আশরাফুল (৪৩) নামের এক যুবককে আটক করা হয়েছে।
রোববার সকালে তার নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনী।
আটক আশরাফুল বড়রিয়া গ্রামের মৃত সলেমান বিশ্বাসের পুত্র।
পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়,
আশরাফুল দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে- জড়িত এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে একটি টিম গঠন করে।
পরে ভোরে আশরাফুলের বাড়িতে অভিযান চালিয়ে তার শরীর ও ঘর তল্লাশি করে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া তার কাছ থেকে নগদ-২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছাঃ হাফিজা খাতুন বলেন,“আটককৃত আশরাফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories