শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

পঞ্চগড়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রা, দিচ্ছে শীতের আভাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার

হিমালয়ের নিকটবর্তী জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রা। গত ৭ দিন ধরেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ২০ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। চলতি সপ্তাহে উত্তরের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর চেয়ে মাত্র দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কমে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত মঙ্গলবার ১৮ দশমিক ৭, বুধবার ১৮ দশমিক ৫, বৃহস্পতিবার ১৮ দশমিক ৯, শুক্রবার ১৯ দশমিক ৮ এবং শনিবার ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার।
গতকাল রোববার আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তার-উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আগামী পাঁচদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এই পাঁচ দিনের পর রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।
এদিকে, রাতের তাপমাত্রা কিছুটা কমে আসায় পঞ্চগড়ে আগের চেয়ে কিছুটা বেশি শীত অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকেই বইতে শুরু করে ঠান্ডা বাতাস। কুয়াশা কিছুটা কম থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সহনীয় পর্যায়ে শীত অনুভূত হচ্ছে। এই শীত পঞ্চগড়ের মানুষের জন্য এখনও উপভোগের। তবে যতই দিন গড়াবে ততই শীত তীব্রতার দিকে যাবে।
এদিকে, শীতে কাঞ্চনজঙ্ঘার পর্বতমালা উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা আসছে তেঁতুলিয়ায়। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় নিরাশ হচ্ছে পর্যটকরা। কাঞ্চনজঙ্ঘা দেখতে না পারলেও সমতলের চা বাগান, সীমান্ত নদী সহ বিভিন্ন প্রত্নতত্ব ঘরে দেখছে তারা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সকাল ৬ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে হয়েছে। আর আগেও টানা পাঁচদিন এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
তিনি আরও জানান, চলতি সপ্তাহে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে। এতে করে কিছুটা বেশি শীত অনুভূত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories