বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

পূবাইলে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিল দ্বিতীয় স্ত্রী

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার

গাজীপুর মহানগরীর পূবাইলের ৪০ নং ওয়ার্ড খোরাইদ জয়নগর এলাকায় স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ ওঠেছে তার ২য় স্ত্রী মিম আক্তার এর বিরুদ্ধে।
ভিকটিম ওই যুবকের নাম আকাশ (২৫), সে গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকার জয়নগর গ্রামের তোতা মিয়ার ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, রবিবার (৯ নভেম্বর) ভোরে আকাশ তার স্ত্রীর সাথে একই বিছানায় ঘুমাচ্ছিলেন, হটাৎ আকাশের চিৎকারে আসেপাশের লোকজন তার বাড়িতে ছুটে এসে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে আকাশ।
পরে দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবার ও স্থানীয় লোকজন।
চিকিৎসক জানিয়েছেন, ধারালো ব্লেডের আঘাতে মারাত্মক জখম হয়েছে আকাশের পুরুষাঙ্গ।
অভিযুক্ত মীম আক্তার বলেন, দুই মাস আগে প্রথম স্ত্রীর কথা গোপন রেখে আমাকে বিবাহ করে। পরে আকাশ আবার প্রথম স্ত্রীর সাথে যোগাযোগ করে। বিভিন্ন স্থানে ঘুরতে যায়। আবার দুজন সংসার করবে বলে সিদ্ধান্ত নেয়। মনের দুঃখ ও কষ্টে এ ঘটনা ঘটিয়েছি।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোঃ খালিদ হোসেন জানান, অভিযুক্ত আকাশের স্ত্রী মিম আক্তার ও তার মা কে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories