মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

অবৈধভাবে ইতালি গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে প্রভাব পড়ে: ইতালির রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার

অবৈধভাবে ইতালিতে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলে বাংলাদেশের পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে প্রভাব পড়ে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ‍্যান্তনিও অ‍্যালসেন্দ্রো। সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর বিস অডিটরিয়ামে এক সেমিনারে তিনি এ তথ্য জানান।
অ‍্যান্তনিও অ‍্যালসেন্দ্রো বলেন, চলতি বছর ইতালিতে ১৮ হাজার মানুষ অবৈধভাবে প্রবেশ করেছে, যাদের অনেকের কাছে রাজনৈতিক আশ্রয়ের বিধিমোতাবেক যথাযথ কারণ বা কাগজপত্র নেই।
বাংলাদেশ-ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালীকরণ সেমিনারে তিনি আরও বলেন, তার দেশে বাংলাদেশের বিপুলসংখ‍্যক কর্মী থাকার কারণে, ভূরাজনীতির ছুতোয় অথবা অংশীদারিত্বের কথা বলে ইতালি কারো কাছে অস্ত্র বিক্রি করে না। যদি বাংলাদেশ প্রয়োজন বোধ করে, তখনই ইতালি থেকে অস্ত্র কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
বক্তব্যে তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও প্রত্যাশা করেন। তিনি বলেন, সংস্কারের মাধ‍্যমে দেশে স্থিতিশীলতা ফিরবে। এর ফলে, কাউকে ভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে হবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories