বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, প্রজ্ঞাপন জারি তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্রী হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী জুলাই মাসে বিজিবি’র অভিযানে জব্দ করা হলো যেসব চোরাচালানি পণ্য আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে নয় তিনি ছিলেন আপাদমস্তক একজন ক্রীড়া সংগঠক : রিজভী আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: টেস্টের আগের দিন একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া বন্ধুত্বের গান নিয়ে আসছেন এলিটা ও কনা হলিউডের ছবিতে মুখ্যচরিত্রে সায়নী গুপ্ত!

জার্মানিতে গবেষণার সুযোগ পাবেন যেসব শিক্ষার্থীরা, আইইইএলটিএসের প্রয়োজন নেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার

উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য সুখবর। জার্মানির বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান হেলমহোল্টজ জেনট্রাম বার্লিন (এইচজেডবি) ঘোষণা করেছে তাদের সামার স্টুডেন্ট প্রোগ্রাম ২০২৬–এ আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এই মর্যাদাপূর্ণ গবেষণা কর্মসূচিতে অংশ নিতে পারবেন, তাও আবার আইইএলটিএস ছাড়াই। অত্যাধুনিক ল্যাব, আন্তর্জাতিক গবেষকদলের সঙ্গে কাজ, আকর্ষণীয় ভাতা সব মিলিয়ে এটি শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতার সুযোগ।
জুলাই থেকে আগস্ট পর্যন্ত ৮ সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে HZB Summer Student Program 2026। এতে মোট ২০ জন শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পাবেন। নির্বাচিতরা গবেষণা বিজ্ঞানীদের তত্ত্বাবধানে নিজ নিজ প্রজেক্টে কাজ করবেন।
গবেষণার ক্ষেত্রসমূহ: শিক্ষার্থীরা নিম্নলিখিত বিষয়ে কাজ করার সুযোগ পাবেন—
ফোটন সায়েন্স
ফোটোভোলটাইকস ও সোলার সেল
ইলেক্ট্রোকেমিক্যাল এনার্জি স্টোরেজ
কোয়ান্টাম ও ফাংশনাল ম্যাটেরিয়ালস
অ্যাক্সিলারেটর রিসার্চ ইত্যাদি
আবেদনের যোগ্যতা
সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
শুধুমাত্র স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা যোগ্য
সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ বছরের পড়াশোনা সম্পন্ন থাকতে হবে
পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, প্রকৌশল, পরিবেশবিজ্ঞান ইত্যাদি বিষয়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
ইন্টার্নশিপ চলাকালে বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত থাকতে হবে
ইংরেজিতে দক্ষতা আবশ্যক, তবে জার্মান ভাষায় দক্ষতা অতিরিক্ত সুবিধা
একটি রেফারেন্স লেটার জমা দিতে হবে
৮ সপ্তাহের জন্য অফিসিয়াল ইন্টার্নশিপ কনট্র্যাক্ট
বেতনসহ ইন্টার্নশিপ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ১,৯০০ ইউরো ভাতা
বার্লিন বা পটসডামের শিক্ষার্থীদের জন্য ১,০০০ ইউরো
ভ্রমণ ব্যয়ের ৭৫% পর্যন্ত সহায়তা
ইইউ: সর্বোচ্চ ২০০ ইউরো
নন–ইইউ: সর্বোচ্চ ৮০০ ইউরো
আধুনিক গবেষণাগারে কাজের অভিজ্ঞতা
সাইট ভিজিট, ওয়ার্কশপ, এক্সকারশন
সবচেয়ে বড় সুবিধা—আইইএলটিএস বা টোয়েফল বাধ্যতামূলক নয়
প্রয়োজনীয় কাগজপত্র
শিক্ষাগত যোগ্যতার সনদ ও ট্রান্সক্রিপ্ট
সর্বোচ্চ দুই পৃষ্ঠার একাডেমিক সিভি
বিশ্ববিদ্যালয়ের এনরোলমেন্ট সার্টিফিকেট
রেফারেন্স লেটার
এনরোলমেন্ট ঘোষণাপত্র
পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি
আবেদনপদ্ধতি:পুরো আবেদনপ্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে নথিপত্র আপলোড করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Apply Now’ বাটনে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: ১৪ ডিসেম্বর ২০২৫।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories