শিক্ষকদের নতুন বেতন কাঠামো প্রণয়নের দাবি নজরুল বিশ্ববিদ্যালয় সাদা দলের

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য বৈষম্যহীন, সম্মানসূচক এবং সময়োপযোগী বেতন কাঠামো প্রণয়নের দাবি জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। বুধবার (২১ জানুয়ারি) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান সাক্ষরিত এক বিবৃতিতে জাতীয় বেতন কমিশনের নিকট এ দাবি জানানো হয়।বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতীয় বেতন কমিশন-২০২৫ কর্তৃক গৃহীত বর্তমান কার্যক্রমে […]

বিশ্ব প্রস্থোডন্টিস্ট দিবস উদযাপন, নতুন কমিটির অভিষেক

সঠিকভাবে দাঁত প্রতিস্থাপন, সুন্দর হাসি-সুস্থ জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির উদ্যোগে বিশ্ব প্রস্থোডন্টিস্ট দিবস ২০২৬ উদযাপন এবং নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার একটি তারকা খচিত রেস্টুরেন্টে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ডেন্টাল চিকিৎসার বিশেষায়িত শাখা প্রস্থোডন্টিকসের দুই শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে জনসচেতনতা […]

রমজান সামনে রেখে সৌদি আরবে কঠোর নির্দেশনা জারি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সৌদি আরবজুড়ে মসজিদগুলোর জন্য নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে দেশটির ইসলামবিষয়ক মন্ত্রণালয়। এসব নির্দেশনা ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের অন্যান্য কর্মীদের জন্য প্রযোজ্য হবে। মন্ত্রণালয়ের জারি করা সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসে মসজিদের কর্মীদের পূর্ণ উপস্থিতি নিশ্চিত করতে হবে। কেবল জরুরি প্রয়োজন ছাড়া অনুপস্থিতি অনুমোদনযোগ্য নয়, তাও অবশ্যই সরকারি অনুমতি […]

এবার ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আয়োজিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিআইডি প্রধান ও বাংলাদেশ […]

জনসম্পৃক্ততা বাড়াতে গণপরামর্শ গ্রহণের ৫ দফা পরিকল্পনা বিএনপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনসম্পৃক্ততা বাড়াতে গণপরামর্শ গ্রহণের পাঁচ দফা পরিকল্পনা প্রণয়ন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের কাছে এসব পরিকল্পনা তুলে ধরেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমীনসংবাদ সম্মেলনে তিনি বলেন, ইন্টারনেট ব্যবহার করে কিউআর কোড স্ক্যানিং, ই-মেইল, ওয়েবসাইট ও […]

রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে ৬ জন মাদক কারবারি ও সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।বুধবার (২১ জানুয়ারি) রাত ১ টা থেকে ৪ টা পর্যন্ত মোহাম্মদপুর আর্মি ক্যাম্পের আওতাধীন আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং এলাকা ও মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প এলাকায় পৃথক […]

ফেসবুকে নানা পরিচয়ে প্রতারণা, প্রতারকের ৭৬ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

ফেসবুকভিত্তিক প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থে কেনা স্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মহানগর দায়রা আদালতের সিনিয়র স্পেশাল জজ আদালতের আদেশে প্রতারক মনিরুল ইসলামের নামে থাকা মোট ৭৬ লাখ ৩২ হাজার টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্তে […]

২৭ বছর পর অবসরে মার্কিন নভোচারী সুনিতা, কত পেনশন পাবেন তিনি

দীর্ঘ ২৭ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে অবসর নিয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার অভিজ্ঞ নভোচারী সুনিতা উইলিয়ামস। মার্কিন এই মহাকাশ সংস্থাটি জানিয়েছে, গত বছরের ২৭ ডিসেম্বর থেকে তার অবসর কার্যকর হয়েছে। এর মধ্য দিয়ে মহাকাশ অভিযানের এক স্মরণীয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।তবে মহাকাশে ৬০০ দিনের বেশি সময় কাটানো এই নারী অভিযাত্রী অবসরের পর কী ধরনের পেনশন ও […]

৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে ওএমএসের চাল বিক্রি শুরু

চালের মূল্য স্থিতিশীল রেখে স্থানীয় জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দিতে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সারাদেশের ৪১৯টি উপজেলায় অতিরিক্ত ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হয়েছে।খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এই বিশেষ কর্মসূচির আওতায় প্রতিটি উপজেলায় দৈনিক ১ মেট্রিক […]

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, দেশে ভরি কত?

চলতি সপ্তাহে ইতিহাসে প্রথমবারের মতো ৪ হাজার ৮০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে স্বর্ণের দাম। তবে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্প নমনীয় হওয়ায় বিনিয়োগকারীরা মূল্যবান ধাতুর পাশাপাশি ঝুঁকিপূর্ণ সম্পদেও অর্থ খাটানো শুরু করেছেন। এর ফলে আজ (বৃহস্পতিবার) বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। খবর রয়টার্সের।বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে […]