বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে ৬ জন মাদক কারবারি ও সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাত ১ টা থেকে ৪ টা পর্যন্ত মোহাম্মদপুর আর্মি ক্যাম্পের আওতাধীন আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং এলাকা ও মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প এলাকায় পৃথক এই অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে, সুনিবিড় হাউজিং এলাকায় কতিপয় মাদক কারবারি গোপন বৈঠক ও মাদক লেনদেনে জড়িত। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ১টায় সেনাবাহিনীর একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৬ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলো— মহাবুব (৩৮), সুমন (৩৮), রাসেল (২৯), মোমিন (৩১), সাইদুল (২৭) ও মুকুল (৩৫)। আটককালে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৯ টি সিমকার্ড এবং ২টি বড়
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিয়মিত মাদক কারবার, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে মর্মে জানা গেছে।
আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে ভোর ৪ টায় জেনেভা ক্যাম্প এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেনা দলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাসার ছাদ দিয়ে পালিয়ে যায়, তবে ঘটনাস্থল তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে- ১০ হাজার পিস ইয়াবা, ৭৮০ পুরিয়া গাঁজা, ৬০০ গ্রাম গাঁজা, ২৩০ পুরিয়া হেরোইন, ১ বোতল বিদেশি মদ, ১ টি মাদকের ওজন মাপার মেশিন, মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা ও ৫ টি সিসিটিভি ক্যামেরা।
এই বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories