বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

রমজান সামনে রেখে সৌদি আরবে কঠোর নির্দেশনা জারি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৫ বার

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সৌদি আরবজুড়ে মসজিদগুলোর জন্য নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে দেশটির ইসলামবিষয়ক মন্ত্রণালয়। এসব নির্দেশনা ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের অন্যান্য কর্মীদের জন্য প্রযোজ্য হবে। মন্ত্রণালয়ের জারি করা সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসে মসজিদের কর্মীদের পূর্ণ উপস্থিতি নিশ্চিত করতে হবে। কেবল জরুরি প্রয়োজন ছাড়া অনুপস্থিতি অনুমোদনযোগ্য নয়, তাও অবশ্যই সরকারি অনুমতি নিয়ে এবং বিকল্প দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নির্ধারণের মাধ্যমে ছুটি নিতে হবে। খবর গালফ নিউজের।
নির্দেশনায় নামাজের সময়সূচি উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। এশার আজান নির্ধারিত সময়ে দিতে হবে এবং এশা ও ফজরের ক্ষেত্রে আজান ও জামাতের মাঝখানে ১৫ মিনিট বিরতি রাখতে বলা হয়েছে, যাতে মুসল্লিদের অংশগ্রহণ সহজ হয়। রমজানের শেষ দশ দিনে তাহাজ্জুদের নামাজ এমনভাবে শেষ করতে বলা হয়েছে, যাতে ভোরের আগে মুসল্লিদের কষ্ট না হয়।
কুনুতের দোয়ার ক্ষেত্রে নবী (সা.)-এর সুন্নাহ অনুসরণের ওপর জোর দিয়ে বলা হয়েছে-দোয়া হবে বিনয়ী ও সংযত, অতিরিক্ত দীর্ঘ বা ছন্দময় হওয়া যাবে না। পাশাপাশি রমজানজুড়ে মুসল্লিদের জন্য ধর্মীয় বয়ান ও শিক্ষা দেয়ার উৎসাহ দেয়া হয়েছে।
মসজিদের ভেতরে স্থাপিত সিসিটিভি ক্যামেরা দিয়ে নামাজরত মুসল্লি বা ইমামকে ধারণ করা যাবে না এবং নামাজ সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিম নিষিদ্ধ করা হয়েছে। মসজিদে বা আশপাশে ভিক্ষা করা কঠোরভাবে নিষিদ্ধ, এবং জাকাত ও দান যেন সঠিক ও বৈধ খাতে পৌঁছায়—সে বিষয়ে মুসল্লিদের সতর্ক থাকতে বলা হয়েছে।
ইতিকাফ পালনকারীদের নিবন্ধন, নন-সৌদি নাগরিকদের ক্ষেত্রে স্পনসর অনুমোদন, ইফতার কর্মসূচির জন্য নগদ অর্থ সংগ্রহ নিষিদ্ধ, নির্ধারিত স্থানে ইফতার আয়োজন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপরও কড়া নির্দেশনা দেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব পদক্ষেপের লক্ষ্য হলো রমজানে মসজিদে নিরাপদ, সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories