বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

জনসম্পৃক্ততা বাড়াতে গণপরামর্শ গ্রহণের ৫ দফা পরিকল্পনা বিএনপির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ বার
জনসম্পৃক্ততা বাড়াতে গণপরামর্শ গ্রহণের ৫ দফা পরিকল্পনা বিএনপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনসম্পৃক্ততা বাড়াতে গণপরামর্শ গ্রহণের পাঁচ দফা পরিকল্পনা প্রণয়ন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের কাছে এসব পরিকল্পনা তুলে ধরেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমীন
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইন্টারনেট ব্যবহার করে কিউআর কোড স্ক্যানিং, ই-মেইল, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে সরাসরি পরামর্শ দেয়া যাবে। এছাড়া বিএনপির গুলশান অফিসের ঠিকানায় চিঠি লিখেও পরামর্শ দেয়া যাবে।
জনসম্পৃক্ততা বাড়াতে গণপরামর্শ গ্রহণের পর সেগুলো যাচাই-বাছাই করা হবে জানিয়ে তিনি বলেন, বাছাই করা পরামর্শগুলো নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করব বিএনপি। এ সময় তরুণ ভোটারদের আকর্ষণ করতে তাদের চিন্তার ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories