প্রেমিকার সঙ্গে নতুন বাড়িতে উঠছেন আমির খান

বলিউড তারকা আমির খান ও তার প্রেমিকা গৌরী স্প্রাট জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। খুব শিগগিরই মুম্বাইয়ের একটি অভিজাত বাড়িতে একসঙ্গে থাকতে যাচ্ছেন এই তারকা জুটি। বাড়িটি আমির খানের পরিবারের বাসস্থানের কাছাকাছি এলাকাতেই অবস্থিত বলে জানা গেছে।গত বছর নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করার পর থেকেই আমির ও গৌরীকে একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। […]
রাত ৮টার পর অমিতাভ বচ্চনের বাড়িতে ঢোকা নিষেধ, কেন এই নিয়ম

বলিউডে অমিতাভ বচ্চন মানেই শৃঙ্খলা, সময়ানুবর্তিতা আর নিখুঁত জীবনযাপন। পর্দার বাইরে তার ব্যক্তিগত জীবনও ঠিক ততটাই নিয়ন্ত্রিত, যা অনেকের কাছেই বিস্ময়কর। এমকি কি একটা সময় তার মুম্বাইয়ের বিখ্যাত বাংলো ‘জলসা’য় রাত ৮টার পর বাইরের কারও প্রবেশ একেবারেই নিষিদ্ধ ছিল। বন্ধু, সহকর্মী এমনকি ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ মানুষদের জন্যও এই নিয়মের কোনও ব্যতিক্রম হতো না।সম্প্রতি অমিতাভ বচ্চনের জীবনের […]
জবি শিক্ষার্থীকে স্থানীয় বিএনপি নেতার মারধর, আটক ১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং দৈনিক যায়যায়দিন এর মাল্টিমিডিয়া রিপোর্টার মোহাম্মদ জহিরুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে গেন্ডারিয়া থানা বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে।বুধবার (২১ জানুয়ারি) রাত দশটার দিকে রাজধানীর দয়াগঞ্জ মোরে এ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।অভিযুক্ত ব্যক্তির নাম মাহবুব। তিনি গেন্ডারিয়া থানা ৪০ নং ওয়ার্ড […]
রুয়েটের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৮৫ শতাংশ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রুয়েট ও বুয়েটের বিভিন্ন ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৮৫ শতাংশ।রুয়েট জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রুয়েট ও বুয়েট কেন্দ্রে ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে […]
সংযুক্ত আরব আমিরাত: কৃত্রিম বৃষ্টির গবেষণায় বিজ্ঞানীরা পাচ্ছেন ১৫ লাখ ডলার করে

পানির সংকট মোকাবিলায় অত্যাধুনিক গবেষণায় বিনিয়োগ বাড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির রেইন অ্যানহ্যান্সমেন্ট সায়েন্স গবেষণা কর্মসূচির আওতায় তিনটি আন্তর্জাতিক গবেষণা প্রকল্পকে নির্বাচিত করা হয়েছে। প্রতিটি প্রকল্প আগামী তিন বছরে সর্বোচ্চ ১৫ লাখ ডলার (প্রায় ৫.৫ মিলিয়ন দিরহাম) অনুদান পাবে।আবুধাবিভিত্তিক ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, নির্বাচিত প্রকল্পগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো-পার্টিকেল প্রযুক্তি এবং এমনকি […]
যেভাবে ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও কভার ফটো দেবেন

হোয়াটসঅ্যাপ প্রোফাইল মানেই ছোট গোলাকার ছবি এই ধারণা শিগগিরই বদলে যেতে পারে। ফেসবুকের আদলে এবার হোয়াটসঅ্যাপেও যুক্ত হতে যাচ্ছে কভার ফটো সুবিধা, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল আরও ব্যক্তিগত ও আকর্ষণীয়ভাবে সাজাতে পারবেন।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের তথ্যমতে, হোয়াটসঅ্যাপের সম্প্রতি আইওএস বেটা সংস্করণে কভার ফটো যুক্ত করার ফিচারটি সামনে এসেছে। যেহেতু আইওএসে এই ফিচারটির দেখা মিলেছে […]
সার্কাডিয়ান রিদম কীভাবে স্বাস্থ্যে প্রভাব ফেলে, করণীয় কী? জানালেন পুষ্টিবিদ

সার্কাডিয়ান রিদম হচ্ছে মানবদেহের প্রাকৃতিক ২৪ ঘণ্টার জৈবিক চক্র। এটি ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে উঠা, হরমোন নিঃসরণ, শরীরের তাপমাত্রা ও বিপাকক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া আলো ও অন্ধকারের পরিবর্তনের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ থাকে, যা মস্তিষ্কের ‘মাস্টার ব্লক’ দ্বারা পরিচালিত হয়। আর এই জৈবিক চক্রের ওপর নির্ভর করে একজন ব্যক্তির মানসিক ও […]
গণভোট নিয়ে মালয়েশিয়ায় সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত

এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স মালয়েশিয়ার উদ্যোগে বুধবার (২১ জানুয়ারি) কুয়ালালামপুরের রাধুনি বিলাস রেস্টুরেন্টে রাষ্ট্র সংস্কারে গণভোট ও ভবিষ্যতের বাংলাদেশ শিরোনামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মালয়েশিয়া সহ সভাপতি ড. এস এম রহমান তনু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় গবেষণা সম্পাদক সাইফুদ্দিন […]
আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

দেশের দুই জেলার উপর দিয়ে যে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ ছাড়াও মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে […]
বিশ্বকাপ ইস্যুতে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসবেন : যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল

সবশেষ আইসিসি সভা শেষে বাংলাদেশ নিজেদের আবিষ্কার করেছে কোণঠাসা অবস্থায়। বিশ্বকাপে খেলবে কি না, সে সিদ্ধান্ত আজকের মধ্যে জানাতে হবে আইসিসিকে। না হলে বাংলাদেশের জায়গা নেবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা স্কটল্যান্ড।এমন পরিস্থিতিতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। বাংলাদেশ দল ভারতে খেলবে কি না, বিশ্বকাপ […]