মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

যেভাবে ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও কভার ফটো দেবেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার

হোয়াটসঅ্যাপ প্রোফাইল মানেই ছোট গোলাকার ছবি এই ধারণা শিগগিরই বদলে যেতে পারে। ফেসবুকের আদলে এবার হোয়াটসঅ্যাপেও যুক্ত হতে যাচ্ছে কভার ফটো সুবিধা, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল আরও ব্যক্তিগত ও আকর্ষণীয়ভাবে সাজাতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের তথ্যমতে, হোয়াটসঅ্যাপের সম্প্রতি আইওএস বেটা সংস্করণে কভার ফটো যুক্ত করার ফিচারটি সামনে এসেছে। যেহেতু আইওএসে এই ফিচারটির দেখা মিলেছে তাই এটি অ্যান্ড্রয়েডেও আসার সম্ভাবনা রয়েছে বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এই সুবিধা চালু হলে ব্যবহারকারীর প্রোফাইলের উপরের অংশে একটি ব্যানার আকারের বড় ছবি দেখা যাবে একেবারে ফেসবুকের কভার ছবির মতো।
বর্তমানে হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্টে ব্র্যান্ড পরিচিতির জন্য যেভাবে প্রোফাইল ব্যানার ব্যবহার করা হয়, ব্যক্তিগত অ্যাকাউন্টেও অনেকটা সেই কাঠামোতেই কভার ফটো যুক্ত হবে। ফলে সাধারণ ব্যবহারকারীরাও নিজেদের রুচি, পছন্দ কিংবা ব্যক্তিত্ব সহজেই তুলে ধরতে পারবেন প্রোফাইলের মাধ্যমেই।
গোপনীয়তা থাকবে পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে
প্রোফাইল ছবির মতো কভার ফটোর ক্ষেত্রেও থাকবে একাধিক প্রাইভেসি অপশন। হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে প্রাইভেসিতে যুক্ত হবে নতুন একটি ‘কভার ফটো’ অপশন। এখান থেকে ব্যবহারকারীরা ঠিক করে নিতে পারবেন, কারা এই কভার ছবি দেখতে পারবেন।
এভরিওয়ান: যাদের কাছে আপনার ফোন নম্বর আছে, সবাই দেখতে পারবেন
ইয়র কন্টাক্ট: শুধু কন্টাক্ট লিস্টে থাকা ব্যক্তিরা
কন্টাক্ট এক্সেপ্ট: নির্দিষ্ট কিছু মানুষ বাদ দিয়ে বাকিরা
নোবডি: কেউই কভার ছবি দেখতে পারবে না
এই মুহূর্তে ফিচারটি আইওএসের বেটা সংস্করণে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সাধারণত আইওএসে কোনও নতুন সুবিধার পরীক্ষা শুরু হলে পরবর্তী ধাপে তা অ্যান্ড্রয়েড সংস্করণেও যুক্ত করা হয়। তবে কবে নাগাদ সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি হোয়াটসঅ্যাপ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories