বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড় গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার এমবাপ্পেকে বাংলাদেশে আনবে সরকার দুই সপ্তাহের জন্য দেশে ফিরেছেন ইলিয়াস কাঞ্চন জাহের আলভীর জামিন, মুক্তিতে কোনো বাধা নেই মালয়েশিয়ার প্রতিনিধি দলকে স্বাগত জানাল ঢাকার বোয়েসেল সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে দেশে ঢুকলো দশ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রুয়েটের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৮৫ শতাংশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রুয়েট ও বুয়েটের বিভিন্ন ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৮৫ শতাংশ।
রুয়েট জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রুয়েট ও বুয়েট কেন্দ্রে ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯ টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১২ টায়। এছাড়া রুয়েটে ‘খ’ গ্রুপের পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯ টায় শুরু হয়ে শেষ হয় দুপুর সোয়া ১ টায়। ভর্তি পরীক্ষায় ১৪ টি বিভাগের ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে সর্বমোট ১৫ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের সুবিধার্থে রুয়েটের পাশাপাশি এবারই প্রথম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও পরীক্ষার আয়োজন করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সর্বমোট ১৮ হাজার ২৭৭ জন ছাত্র-ছাত্রী মনোনিত হয়েছিল। যার মধ্যে রুয়েটে ৮ হাজার ৪৭৭ জন ও বুয়েটে ৯ হাজার ৮০০ জন ছাত্র-ছাত্রী মনোনিত হয়েছিল। যাদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে সর্বমোট ১৫ হাজার ৫৬৭ জন ছাত্র-ছাত্রী। এর মধ্যে রুয়েটে ৬ হাজার ৮৭৮ জন ও বুয়েটে অংশগ্রহণ করেছে ৮ হাজার ৬৮৯ জন ছাত্র-ছাত্রী। রুয়েটে উপস্থিতি প্রায় ৮১.১৪% ও বুয়েটে উপস্থিতি প্রায় ৮৮.৬৬% অর্থাৎ উভয় কেন্দ্র্রে ভর্তি পরীক্ষায় উপস্থিতি প্রায় ৮৫%।
এদিন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সহ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী সদস্যরা নিয়োজিত ছিলো।
সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারণায় রুয়েট ক্যাম্পাস হয়ে উঠেছিল মুখরিত। ভর্তি পরীক্ষা চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি। ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের ফলাফল ও নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ৬ ফেব্রুয়ারি। ভর্তি পরীক্ষার ফলাফল http://admission.ruet.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories