ফের ব্যাপক ছাঁটাইয়ের পথে অ্যামাজন, চাকরি হারাচ্ছেন ১৪ হাজার কর্মী

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অভ্যন্তরীণ পুনর্গঠনের প্রভাবে আবারও বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। আগামী সপ্তাহেই নতুন করে প্রায় ১৪ হাজার কর্পোরেট কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করার পরিকল্পনা করেছে বিশ্বের শীর্ষ অনলাইন খুচরা বিক্রেতা এই প্রতিষ্ঠানটি। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি এই তথ্য জানিয়েছেন। এর আগে বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে মোট প্রায় […]
ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন। একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য প্রদান ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী […]
শিশু নির্যাতন: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার

রাজধানীর নয়াপল্টনে শারমিন একাডেমি নামের একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় এজাহারনামীয় এক নাম্বার আসামি পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই স্কুলের ব্যবস্থাপক।এর আগে সম্প্রতি দুই শিক্ষকের হাতে এক শিশুর মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, স্কুল ইউনিফর্ম পরা আনুমানিক […]
অবশেষে কমলো স্বর্ণের দাম, আড়াই লাখ টাকার নিচে নামলো ভরি

একদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। স্বর্ণের নতুন দাম শুক্রবার (২৩ জানুয়ারি) থেকেই কার্যকর হবে।এর […]
স্বর্ণের সঙ্গে কমলো রুপার দামও, ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৫২৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দর শুক্রবার (২৩ জানুয়ারি) থেকেই কার্যকর হবে।এর আগে সবশেষ বুধবার (২১ […]
বাংলাদেশের এখন কী করা উচিত, পরামর্শ দিলেন ভারতের সাবেক ক্রিকেটার

ভারতের সাবেক তারকা ক্রিকেটার অতুল ওয়াসান বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোকে ভারত থেকে সরানোর দাবি না করে এটিকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখা উচিত। তিনি আরও বলেন, বাংলাদেশের অধিনায়ক লিটন দাস হিন্দু হওয়ায় এই টুর্নামেন্টকে প্রতীকীভাবে শান্তির বার্তা হিসেবে ব্যবহার করা যেতে পারে।ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে দেয়া এক সাক্ষাৎকারে ৫৭ বছর বয়সী ওয়াসান […]
বিশ্বকাপ বয়কটে বাংলাদেশের ক্ষতি ৩৩০ কোটি টাকা, দাবি ভারতীয় গণমাধ্যমের

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না—এ কথা স্পষ্ট করে জানিয়েছে বাংলাদেশ।‘নিরাপত্তাজনিত উদ্বেগ’-এর কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে অনুরোধ করেছিল যেন তাদের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া হয়। তবে আইসিসি সাফ জানিয়ে দিয়েছে যে, বিশ্বকাপের সূচিতে কোনো পরিবর্তন করা হবে না, ভারতেই খেলতে হবে।সিদ্ধান্ত পূনর্বিবেচনার জন্য বিসিবিকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল […]
বগুড়ার ‘নো ডাইস’ নেপাল চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ১৪তম নেপাল আফ্রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (NAIFF)-এ পুরস্কার অর্জন করেছে বগুড়ার তরুণ নির্মাতা সাগর ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নো ডাইস’। চলচ্চিত্রটি উৎসবের Best International Short Film বিভাগে Honourable Mention লাভ করে।গত ১৫ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলা এই আন্তর্জাতিক উৎসবে বিশ্বের ২০ টি দেশের ৪৩টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। আন্তর্জাতিক জুরি বোর্ড ‘নো […]
প্রথম স্ত্রীকে না জানিয়েই দ্বিতীয় বিয়ে, বিপাকে জনপ্রিয় নায়ক

টালিউডের জনপ্রিয় নায়ক ও ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিক হিরণ চট্টোপাধ্যায় (হিরণময় চট্টোপাধ্যায়) দ্বিতীয় বিয়ে করেছেন। উত্তরপ্রদেশের বারাণসীতে অনুষ্ঠিত এই বিয়ে ঘিরে ইতিমধ্যেই তীব্র বিতর্ক শুরু হয়েছে। অভিনেতার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় প্রকাশ্যে এই বিয়ের বৈধতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, তাকে না জানিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন জনপ্রিয় এই নায়ক।জানা গেছে, মডেল রিতিকা গিরিকে বিয়ে […]
জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথম তালিকায় ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মোট ৮ হাজার ৩৩০ জন শিক্ষার্থীর নাম রয়েছে। এ ছাড়া দ্বিতীয় তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন আরও ১ হাজার ৯৮৯ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশেষ […]