লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

লিবিয়াস্থ (ত্রিপলী) বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী আসিফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব […]
ফের কমতে পারে তাপমাত্রা, শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ

হাড় হিম করা শীতের দাপট কমে মাঘের শুরুতে দিনের বেলায় দীর্ঘসময় ধরেই স্থায়ী হচ্ছে সূর্য। এতে তাপমাত্রার পারদও অনেকটাই বেড়েছে। তবে এখনো শেষরাত থেকে সকাল পর্যন্ত দাপটে থাকছে কুয়াশা। এই অবস্থায় নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী সোমবার (২৬ জানুয়ারি) নাগাদ ফের দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সেই সঙ্গে দেশের কয়েকটি জেলার উপর দিয়ে […]
হালুয়াঘাটে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম আটক-২

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় মোটরসাইকেল তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর যখম করার অভিযোগ উঠেছে লিমন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে পৌর এলাকা পাগল পাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন। তিনি জানান, হালুয়াঘাট পৌর এলাকায় কর্তব্যরত পুলিশ মোটরসাইকেল তল্লাশি করার […]
টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে হাত বোমা ও মাদক উদ্ধার, আটক ৩৫

গাজীপুরের টঙ্গীর দুটি বস্তিতে অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও তিনটি হাত বোমা উদ্ধার করা হয়েছে।শুক্রবার ভোর সাড়ে ৩ টার দিকে যৌথ বাহিনীর দুটি দল টঙ্গীর এরশাদনগর বস্তি ও হাজি মাজার বস্তিতে একযোগে অভিযান চালায়।অভিযান শেষে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর হাজি মাজার বস্তিতে […]
এবার ভোট গণনায় বেশি সময় লাগতে পারে : ইসি সচিব

এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দুটি ব্যালটে ভোট দিতে হবে। পাশাপাশি এবার সারা দেশে প্রার্থীর সংখ্যাও বেশি। ফলে ভোটগ্রহণ এবং গণনা—উভয় ক্ষেত্রে স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি আরো জানান, এবারের নির্বাচনে বিদেশ থেকে প্রায় ৫০০ পর্যবেক্ষক ও সাংবাদিক আসবেন।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের […]
সরস্বতী পূজা আজ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা আজ। সরস্বতী পূজা বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম ধর্মীয় উৎসব। ধর্মীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শুভ্র রাজহাঁসে চড়ে সরস্বতী পৃথিবীতে আসেন। পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত।পূজার দিন […]
ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড নির্ধারণ করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

আগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন বাংলাদেশে ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।সাক্ষাতে উভয় পক্ষ আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের অনুমোদিত […]
১৬ ঘণ্টায় সাত জেলায় সমাবেশ, ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৭ জেলায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব সমাবেশে বক্তব্যকালে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করতে ভোটারদের অনুরোধ জানিয়েছেন তিনি।একইসঙ্গে এসব নির্বাচনী সমাবেশে আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শে দেশ পরিচালনা, সারা দেশে খাল খনন, ফ্যামিলি কার্ড, […]
১০ দলীয় ঐক্যের উত্তরাঞ্চলের নির্বাচনি জনসভা পঞ্চগড় থেকে শুরু

পঞ্চগড় থেকে শুরু হয়েছে উত্তরাঞ্চলের ১০ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভা। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় সুগার মিল মাঠের সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলের স্থানীয় পর্যায়ের নেতারা।বেলা ১১টায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া পঞ্চগড় ১ আসনের এনসিপির প্রার্থী সারজিস আলম এবং পঞ্চগড় ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী […]
ইরানের দিকে ‘বিশাল নৌবহর’ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কার মধ্যে ইরানের দিকে একটি ‘বিশাল নৌবহর’ পাঠানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে নতুন কোনও সংঘাত এড়াতেই চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্টের দাবি, সংঘাত এড়াতেই ওয়াশিংটন এই সতর্ক অবস্থান নিচ্ছে এবং এখনও সামরিক অভিযান অনিবার্য নয়।সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, বৃহস্পতিবার দাভোস […]