পঞ্চগড় থেকে শুরু হয়েছে উত্তরাঞ্চলের ১০ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভা। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় সুগার মিল মাঠের সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলের স্থানীয় পর্যায়ের নেতারা।
বেলা ১১টায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া পঞ্চগড় ১ আসনের এনসিপির প্রার্থী সারজিস আলম এবং পঞ্চগড় ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সফিউল্লাহ সুফি।
এদিকে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করে জামায়াতসহ ১০ দলের নেতাকর্মীরা। সমাবেশ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি দেবেন জোট নেতারা।
এ ছাড়া নির্বাচনে প্রচার প্রচারণা থেকে শুরু করে ভোটারদের কাছে বার্তা পৌঁছানোসহ নির্বাচনকেন্দ্রিক দিক নির্দেশনা দেবেন বলে প্রত্যাশা সাধারণ নেতাকর্মীদের।
Leave a Reply