শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে হাত বোমা ও মাদক উদ্ধার, আটক ৩৫

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ বার

গাজীপুরের টঙ্গীর দুটি বস্তিতে অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও তিনটি হাত বোমা উদ্ধার করা হয়েছে।
‎শুক্রবার ভোর সাড়ে ৩ টার দিকে যৌথ বাহিনীর দুটি দল টঙ্গীর এরশাদনগর বস্তি ও হাজি মাজার বস্তিতে একযোগে অভিযান চালায়।
‎অভিযান শেষে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর হাজি মাজার বস্তিতে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, শুক্রবার ভোরে যৌথ বাহিনী পৃথক দুটি অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন, ৩৪৭ পিস ইয়াবা বড়ি, দুটি দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমাসহ ৩৫ জনকে আটক করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক আরো বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের বিশৃঙ্খলা এড়াতে বাংলাদেশ সেনাবাহিনী , র্যাব ও থানা পুলিশ মিলে টঙ্গীর দুটি বস্তিতে অভিযান পরিচালনা করেছি। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা জব্দ করা হয়েছে।
পরে আটককৃতদের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার দুপুরে মামলা শেষে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories