সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

বগুড়ার ‘নো ডাইস’ নেপাল চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ১৪তম নেপাল আফ্রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (NAIFF)-এ পুরস্কার অর্জন করেছে বগুড়ার তরুণ নির্মাতা সাগর ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নো ডাইস’। চলচ্চিত্রটি উৎসবের Best International Short Film বিভাগে Honourable Mention লাভ করে।
গত ১৫ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলা এই আন্তর্জাতিক উৎসবে বিশ্বের ২০ টি দেশের ৪৩টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। আন্তর্জাতিক জুরি বোর্ড ‘নো ডাইস’-এর বিষয়বস্তুর গভীরতা, নির্মাণশৈলী ও দার্শনিক উপস্থাপনাকে বিশেষভাবে মূল্যায়ন করেন।
নির্মাতা সাগর ইসলাম জানান, জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও মানব অস্তিত্বের প্রশ্নকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে প্রতীকী ভাষার মাধ্যমে একটি নীরব বার্তা তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক এ স্বীকৃতি ভবিষ্যতে আরও সততা ও দায়বদ্ধতার সঙ্গে গল্প বলার অনুপ্রেরণা জোগাবে বলেও তিনি উল্লেখ করেন এবং আয়োজক ও জুড়িবোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উৎসবে বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ক্যাটাগরিতে বাংলাদেশের খন্দকার সুমনের ‘সাঁতাও’ পুরস্কার অর্জন করে। অপরটি, শায়লা রহমান তিথীর পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরাপাতার চিঠি’ বেস্ট ওমেন ফিল্ম ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে।
এরআগে সাগর ইসলাম এর ‘নো ডাইস’ ইটালিতেও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে এবং বগুড়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালেও অফিসিয়াল সিলেকশানের মাধ্যমে প্রদর্শিত হয়।
সাগর জানান, আন্তর্জাতিক উৎসব পর্ব শেষে ‘No Dice’ দেশি-বিদেশি দর্শকদের জন্য অনলাইন স্ট্রিমিং ও নির্বাচিত বিশেষ স্ক্রিনিংয়ের মাধ্যমে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি দর্শক ছবিটির ভাবনার সঙ্গে যুক্ত হতে পারেন।
নো ডাইস চলচ্চিত্রটি সম্পাদনা করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী। আবহ সঙ্গীত করেন অমিত চ্যাটার্জি। সিনেমাটোগ্রাফিতে ছিলেন অমিতাব অবাক। স্বল্পদৈর্ঘে্য বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সাগর ইসলাম, তানভিন নাফিসা, লাসাইফ রাতিন আশিও, মুশফিক সৌমিক, সাজিদ রহমান ও শহিদুর রহমান।
উল্লেখ্য, নেপাল আফ্রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দক্ষিণ এশিয়া ও আফ্রিকার চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ হিসেবে পরিচিত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories