বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথম তালিকায় ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মোট ৮ হাজার ৩৩০ জন শিক্ষার্থীর নাম রয়েছে। এ ছাড়া দ্বিতীয় তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন আরও ১ হাজার ৯৮৯ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশেষ বৃত্তির অর্থ দুই কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তি দেওয়া হবে ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়কালের জন্য। এ কিস্তিতে ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বৃত্তি পাবেন। দ্বিতীয় কিস্তি দেওয়া হবে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন সময়কালের জন্য। এ পর্যায়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও বৃত্তির আওতায় আসবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বলেন, অর্থ ছাড় হলেই শিক্ষার্থীরা বিশেষ বৃত্তির টাকা পাবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগিতাও পাওয়া গেছে। খুব শিগগিরই অর্থ ছাড় হবে বলে আমরা আশাবাদী।
তিনি আরও জানান, বিশেষ বৃত্তির তালিকা থেকে প্রায় ৩০০ জনের বেশি শিক্ষার্থী বাদ পড়েছেন। তাঁদের বিরুদ্ধে পরীক্ষায় নকলসহ বিভিন্ন ধরনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। এ ছাড়া কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থী এবং খুব কম সিজিপিএধারী শিক্ষার্থীরাও তালিকা থেকে বাদ পড়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories