বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ব্যাবসায়ী কামরুজ্জামান কে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার। সাধারণ মানুষের ক্ষোভ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ রংপুরের গঙ্গাচড়ায় ২ হাজার ৭০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ রাণীশংকৈলে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ হালুয়াঘাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, প্লাবিত পৌর শহরসহ বিভিন্ন এলাকা গাজীপুরের টঙ্গীতে ময়লার ভাগাড় স্থাপনের বিরুদ্ধে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

স্বর্ণের সঙ্গে কমলো রুপার দামও, ভরি কত?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৩২ বার
স্বর্ণের সঙ্গে কমলো রুপার দামও, ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৫২৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দর শুক্রবার (২৩ জানুয়ারি) থেকেই কার্যকর হবে।
এর আগে সবশেষ বুধবার (২১ জানুয়ারি) টানা চতুর্থ দফায় দেশের বাজারে রুপার দাম বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওইদিন ভরিতে ২৯২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছিল ৬ হাজার ৮৮২ টাকা। যা ছিল দেশের ইতিহাসে এক ভরি রুপার সর্বোচ্চ দাম।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) রুপার দাম পড়বে ৬ হাজার ৩৫৭ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ৯০৭ টাকা।
এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ৮ বার রুপার দাম সমন্বয় করলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যেখানে ৫ বারই দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি দাম কমানো হয়েছে ৩ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। এরমধ্যে ১০ বার দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গত বছর ৩ বার কমানো হয়েছিল রুপার দাম।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে স্বর্ণের দাম এক লাফে ৩ হাজার ১৪৯ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories