বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড় গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার এমবাপ্পেকে বাংলাদেশে আনবে সরকার দুই সপ্তাহের জন্য দেশে ফিরেছেন ইলিয়াস কাঞ্চন জাহের আলভীর জামিন, মুক্তিতে কোনো বাধা নেই মালয়েশিয়ার প্রতিনিধি দলকে স্বাগত জানাল ঢাকার বোয়েসেল সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে দেশে ঢুকলো দশ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, দেশে ভরি কত?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩৫ বার
আবারও ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

চলতি সপ্তাহে ইতিহাসে প্রথমবারের মতো ৪ হাজার ৮০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে স্বর্ণের দাম। তবে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্প নমনীয় হওয়ায় বিনিয়োগকারীরা মূল্যবান ধাতুর পাশাপাশি ঝুঁকিপূর্ণ সম্পদেও অর্থ খাটানো শুরু করেছেন। এর ফলে আজ (বৃহস্পতিবার) বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। খবর রয়টার্সের।
বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৮২৪ দশমিক ১৮ ডলারে। এর আগে সেশনের শুরুতে দাম প্রায় ১ শতাংশ নেমে গিয়েছিল। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৮২৬ ডলারে লেনদেন হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ১২ শতাংশের বেশি বেড়েছে। বুধবার (২১ জানুয়ারি) এই মূল্যবান ধাতুর দাম প্রতি আউন্স ৪,৮৮৭ হাজার ৮২ ডলার পর্যন্ত উঠেছিল।
অ্যাকটিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, ‘ঝুঁকি নেয়ার মানসিকতা ফিরে আসায় নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের চাহিদা কমছে। পাশাপাশি মার্কিন ডলারের সামান্য শক্তিশালী হওয়াও স্বর্ণের দামের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
হেরাউস প্রেশাস মেটালসের গ্লোবাল হেড অব ট্রেডিং হেনরিক মার্কস বলেন, ‘স্বর্ণের দামের সামগ্রিক প্রবণতা এখনো ঊর্ধ্বমুখী।
অন্যান্য ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৯৩ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে। এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) রুপা ৯৫ দশমিক ৮৭ ডলারে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল।
স্পট প্লাটিনামের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২,৪৮৪ হাজার ৭৪ ডলারে উন্নীত হয়েছে। একই সময়ে প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৮৬০ দশমিক ৫৪ ডলারে লেনদেন হচ্ছে।
এদিকে দেশের বাজারে আজ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories