মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

কুমিল্লার দাউদকান্দিতে শোক দিবসের প্যান্ডেল ভাংচুর, ভাইস চেয়ারম্যানসহ ১০৩ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি,কুমিল্লা
  • আপলোডের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪০ বার

কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় শোক দিবসের প্যান্ডেল ভাংচুরের অভিযোগে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম নয়ন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিনসহ ১০৩ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আমলী আদালতে দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন মজুমদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মো. গোলাম মাহবুব খান কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে ৪ অক্টোবরের মধ্যে মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বুধবার বাদীপক্ষের আইনজীবী মো. সাদিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অপর আসামিরা হলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ নেতা মোকতার হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ নেতা জুয়েল রানা পাটোয়ারী, মারুকা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন প্রধান, আওয়ামী লীগ নেতা মো. আল আমীন, হাজী বাবুল, নাঈমুর রাব্বি, মারুফ মিয়া, মাসুম, সোহেল, হান্নান, আনোয়ার, রুবেল, হযরত আলী, ফয়সাল, দুলন, শাহীন, সালাম, কাশের শওদাগর, শামীম প্রধান, রবিন, সাইফুল এবং অজ্ঞাতনামা আরও ৮০ জন।মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবস উপলক্ষে গত ২৭ আগস্ট বিকেলে দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে চক্রাতলা বাজার বালুর মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২৬ আগস্ট প্যান্ডেল করা হলে রাতে আসামিরা ভাংচুর করে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. বিল্লাল হোসেন মজুমদার মামলাটি দায়ের করেন।

দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম নয়ন বলেন, প্রতিপক্ষের লোকেরা আমাদের ওপর হামলা চালিয়ে এখন আমাদের বিরুদ্ধে উল্টো মামলা করেছে। প্যান্ডেল ভাংচুরের ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নই।

কুমিল্লা ডিবির ওসি সত্যজিৎ বড়ুয়া বলেন, এ বিষয়ে এখনও কোনো কাগজপত্র হাতে আসেনি। আদালতের আদেশের কপি পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories