মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা
  • আপলোডের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৩ বার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাপের কামড়ে হিমেল বাবু (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে দামুড়হুদার বড়দুধপাতিলা গ্রামের এ ঘটনা ঘটে। নিহত হিমেল বাবু বড়দুধপাতিলা গ্রামের মহিদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শিশু হিমেল বাবু বাড়ির অদূরে মুদি দোকানে যাচ্ছিলো। পথে একটি বিষধর সাপ তাকে দংশন করে। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকেরা তাকে গ্রাম্য কবিরাজের কাছে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন বলেন, হাসপাতালে নেয়ার পথেই শিশুটি মারা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories