শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাঝারি শৈত্য প্রবাহ : চুয়াডাঙ্গার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৮৪ বার

চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহ এখন মাঝারি শৈত্য প্রবাহে রুপ নিয়েছে। তাপমাত্রা প্রতিদিনই নিচের দিকে নামছে এবং শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। একদিনের ব্যবধানে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে এ জেলার তাপমাত্রা।
মঙ্গলবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তর।
বেলা বাড়ার পর অনেক দেরিতে সূর্যের দেখা মিললেও তেমন উত্তাপ না থাকা, ঘন কুয়াশা এবং উত্তরের কনকনে হিমেল বাতাস বয়ে যাওয়ার কারণে তীব্র শীতের অনুভূতি স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত করে দিচ্ছে। চলনাম এ শৈত্যপ্রবাহের কারণে চুয়াডাঙ্গা জেলার সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়গুলো মঙ্গলবার শ্রেণি কার্যক্রম, ক্লাস, পরীক্ষা বন্ধ রয়েছে।
চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান জানান, তীব্র শীতের কারণে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলমান শৈত্য প্রবাহের কারণে সারা দেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে সকাল ১০টায়। ৩১ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনাও বহাল রয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সারা দেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হবে। এ ছাড়া, ইতোপূর্বে এই মন্ত্রণালয় হতে জারি করা যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে সেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা বহাল আছে। চুয়াডাঙ্গার আজকের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ১০ ডিগ্রির কম। সে অনুযায়ী প্রাথমিকের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখতে রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে যেদিন এ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির কম থাকবে সেদিনই বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান জানান, চুয়াডাঙ্গায় কয়েকদিন ধরে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। গতকাল চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় আজ বিদ্যালয়গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধ থাকার বিষয়টি গতকাল বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহ দ্বিতীয় দিনে মাঝারি শৈত্য প্রবাহে রুপ নিয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বমিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। যা এ জেলার এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories