মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

চুয়াডাঙ্গায় এসএসসি শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২২০ বার

চুয়াডাঙ্গায় দিনে-দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে তন্ময় হাসান তপু (১৬) নামে এক এসএসসি শিক্ষার্থীকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কয়েকজন দুর্বৃত্ত।রোববার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের আল হেলাল ইসলামিয়া একাডেমিতে এই ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তন্ময় হাসান পৌর এলাকার নূর নগর কলোনী পাড়ার আব্দুল মজিদের ছেলে ও এবার এসএসসি পরীক্ষার্থী।জানা গেছে, তপুর সঙ্গে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েকে বহিরাগত এক ছেলেও ভালোবাসে। বিদায় অনুষ্ঠান শেষে তপু ওই মেয়ের সঙ্গে কথা বলছিল। এ সময় ফার্মপাড়ার ইমন, শিহাব, শান্তিপাড়ার আকাশ ও মুসলিমপাড়ার রূপক তাকে ধারাল রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিল আর সালান জানান, তপুর শরীরের বিভিন্ন অংশে কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঘটনার সত্যত্যা নিশ্চিত করে জানান, পূর্ব শক্রতার জেরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories