শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর সমাধিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
  • আপলোডের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২০৫ বার

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বাংলাদেশ আজ যে জায়গায় পৌঁছেছে এবং যে জায়গায় পৌঁছাবে সেটা আমরা কল্পনাও করতে পারছি না। আজকে বাংলাদেশে নিউক্লিয়ার নিয়ে বিদ্যুৎ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আশা কয়েক বছরের মধ্যে আমরা বিদ্যুত উৎপাদন শুরু করবো।

আজ ররিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন।তিনি আরও বলেন, ৩৩তম দেশ হবে বাংলাদেশ, যে এ ধরণের টেকনোলজি নিয়ে কাজ করতে পারে। আমরা বিজ্ঞান ও প্রযুক্তির পথ ধরেই এগিয়ে যাচ্ছি। আমাদের মন্ত্রণালয় সার্বিকভাবে প্রতিটা মানুষকে বিজ্ঞান মনস্কভাবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

এর আগে মন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এছাড়া গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ চত্ত্বরে নির্মাণাধীন নিউক্লিয়ার মেডিসিন সেন্টার পরিদর্শন ও এর নির্মাণ কাজের অগ্রগতির খোঁজ খবর নেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories