শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

ঢাকা মেডিকেলে পিলখানা হত্যা মামলার আসামির মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১০৫ বার

আলোচিত পিলখানা হত্যা মামলার আসামি মো: গুলজার হোসেন (৬০) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন।আজ শনিবার (২৮ অগাস্ট) ভোরে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী রিপন জানিয়েছেন, গুলজার হোসেন বিডিআর বিদ্রোহ মামলার আসামি ছিলেন। তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গুরুতর অসুস্থ হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ঢামেকে মর্গে রাখা হয়েছে।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কেন্দ্রীয় কারাগার থেকে বিডিআর বিদ্রোহ মামলার এক আসামি অসুস্থ অবস্থায় ভোরে ঢাকা মেডিকেল কলে হাসপাতালে নিয়ে আসা হয়। সকালের দিকে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।এরই মধ্যে বিষয়টি কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories