শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

প্রধানমন্ত্রীর নির্দেশে হেলাল হাফিজকে সিএমএইচে ভর্তি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ১২১ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কবি হেলাল হাফিজকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগা এই কবিকে গত মঙ্গলবার সন্ধ্যায় সেখানে ভর্তি করা হয়।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভিন্ন রোগে ভুগছিলেন হেলাল হাফিজ। অন্যান্য হাসপাতালে চিকিৎসার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় সিএমএইচ কর্তৃপক্ষ তাকে সেখানে ভর্তি করেছে। এখন তিনি ভালো আছেন।

জানা গেছে, কবি হেলাল হাফিজের শারীরিক অবস্থা এখন স্বাভাবিক রয়েছেন। তার করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে। তবে তাঁর কিডনি, ডায়াবেটিস ও নিউরোলজিক্যাল নানা সমস্যা রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories