বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

যাত্রাবিরতি’ নিয়ে ঈদে আসছেন মোশাররফ করিম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৪ বার

ঢাকাই সিনেমা এখন ঈদকেন্দ্রিক। তাই ঈদকে ঘিরেই সারা বছর চলে প্রস্তুতি। এর মধ্যেই ঈদের সিনেমা মুক্তির পরিকল্পনা সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন নির্মাতারা। ইতিমধ্যে ঘোষণা এসেছে প্রায় হাফ ডজন সিনেমার। এই তালিকায় এবার যুক্ত হলো কাজী আসাদের ‘যাত্রাবিরতি’। বুধবার আনুষ্ঠানিকভাবে এই সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। সিনেমার প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম, সুমাইয়া শিমু ও প্রার্থনা ফারদিন দীঘি।
মধ্যবিত্ত পরিবারের হাসি-কান্না, দুঃখ আর একটি পারিবারিক ভ্রমণের মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি। ঘটতে থাকে নানা ঘটনা-দুর্ঘটনা। এই ভ্রমণে মোশাররফ, শিমু ও দীঘির সঙ্গী হচ্ছেন দিলারা জামান, ইউসুফ হাসান অর্ক, রাকিব হোসেন ইভন, রুদ্র রয়সহ অনেকে।
নতুন এই সিনেমায় দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন ছোট পর্দার একসময়ের জনপ্রিয় জুটি মোশাররফ করিম ও সুমাইয়া শিমু। ছোট পর্দায় এই জুটির রসায়ন দর্শকদের হৃদয় ছুঁয়েছিল। ‘যাত্রাবিরতি’ সিনেমায়ও এই জুটির রসায়ন দর্শকদের আবেগী করে তুলবে বলে মনে করেন নির্মাতা।
দীর্ঘ বিরতির পর সিনেমায় ফিরছেন সুমাইয়া শিমু। এর আগে ‘ব্যাচেলর’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করলেও কেন্দ্রীয় চরিত্রে এবারই তিনি প্রথম। সিনেমায় ফেরা প্রসঙ্গে শিমু বলেন, ‘স্ক্রিপ্ট পড়ে আমার ভালো লেগেছে, যে চরিত্রটিতে অভিনয় করব, সেই চরিত্রটি ভালো লেগেছে। তারপরও কাজটি করার ব্যাপারে আমি একটু দোটানায় ছিলাম। পরে সহশিল্পী এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলায় দ্বিধা কেটে গেছে। সুন্দর একটি গল্প। আশা করছি, দর্শকেরা পর্দায় আমাদের পরিবারটি দেখে নিজেদের খুঁজে পাবেন।’
মোশাররফ করিম বলেন, ‘সুমাইয়া শিমু ও আমি অনেক দিন পর একসঙ্গে অভিনয় করছি, এটা একরকম ভালো লাগার। গল্পটাও খুব সুন্দর। কাজটা ঠিকমতো করতে পারলে দর্শকেরাও পছন্দ করবেন আশা করি। আমার কাছে এখন কাজটা ঠিকমতো করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ছোটবেলায় সুমাইয়া শিমু এবং দিলারা জামানের সঙ্গে কাজ করলেও মোশাররফ করিমের সঙ্গে এবারই প্রথম অভিনয় করছেন দীঘি। তাই একটু চিন্তিত অভিনেত্রী। দীঘি বলেন, ‘মোশাররফ করিম আঙ্কেলের সামনে দাঁড়িয়ে কীভাবে সংলাপ বলব, সেটা নিয়ে একটু চিন্তায় আছি। চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। সিনেমার গল্পটা খুবই সুন্দর এবং আমি এক্সাইটেড। যাত্রাবিরতি’ নির্মাতা কাজী আসাদের প্রথম সিনেমা। এর আগে ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নির্মাণ করেছেন সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ এবং ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। প্রথম সিনেমা মুক্তির জন্য ঈদ উৎসবকে বেছে নেওয়ার কারণ জানিয়ে কাজী আসাদ বলেন, ‘উৎসবে আমরা সবাই একসঙ্গে আনন্দ করতে পছন্দ করি। চেষ্টা করি বন্ধু-স্বজনদের নিয়ে সময় কাটাতে। আমাদের গল্পটাও সেরকম, তাই মনে হয়েছে এটা ঈদে মুক্তির জন্য উপযুক্ত।
এরই মধ্যে কুয়াকাটায় শুরু হয়েছে চরকি প্রযোজিত ‘যাত্রাবিরতি’ সিনেমার শুটিং। চলবে আগামী ডিসেম্বর পর্যন্ত। সিনেমার গল্প লিখেছেন দানিয়েল ড্যানি, কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories