মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর ইঞ্জিন বিকল হয়ে অচল হয়ে পড়া বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে ট্রাক চালক নিহত, আহত হেলপার বিশ্বের যেকোনও স্থানে তাৎক্ষণিক পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক

লিটন ডি কস্তার জন্মদিনে জেনিফার গোমেজের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪ বার

সংগীতের ভুবনে এমন কিছু মানুষ থাকেন, যারা সবসময় আলোয় না এলেও তাদের সৃষ্টির ছোঁয়ায় প্রতিটি গান হয়ে ওঠে জীবন্ত ও স্মরণীয়। পর্দার আড়ালের তেমনই এক নিবেদিতপ্রাণ সুরস্রষ্টা ও সংগীত পরিচালক লিটন ডি কস্তা। তাঁর জন্মদিনে ভালোবাসা ও সম্মানে সিক্ত হয়েছেন তিনি কানাডাপ্রবাসী সংগীতশিল্পী জেনিফার গোমেজের কাছ থেকে।
সম্প্রতি লিটন ডি কস্তার জন্মদিন উপলক্ষে নিজেদের একটি স্মৃতিময় ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন জেনিফার গমেজ। ছবিটির সঙ্গে যুক্ত করা আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, ”লিটন ডি কস্তা বাংলাদেশের একজন প্রখ্যাত ও গুণী ড্রাম বাদক এবং রিদম কম্পোজার। ছন্দ, তাল ও লয়ের অসাধারণ দক্ষতায় তিনি সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। তাঁর বাদ্যযন্ত্রের পরিবেশনা সংগীতকে করে তোলে আরও প্রাণবন্ত, ছন্দময় ও আকর্ষণীয়। সংগীতের প্রতি নিষ্ঠা, ভালোবাসা ও অসাধারণ প্রতিভা তাঁকে একজন বিশিষ্ট যন্ত্রসংগীত শিল্পী হিসেবে পরিচিত করেছে। তিনি নিঃসন্দেহে বাংলাদেশের সংগীতজগতের এক উজ্জ্বল নাম।”
জেনিফারের এই আন্তরিক শ্রদ্ধার্ঘ্য শুধু একজন সহশিল্পী বা গুণী সংগীতজ্ঞের প্রতি সম্মানই নয়, বরং দীর্ঘ পথচলার কিছু না বলা স্মৃতি ও সংগীতের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।
উল্লেখ্য, সংগীতশিল্পী জেনিফার গোমেজ এবং সংগীত পরিচালক লিটন ডি কস্তা—দুজনেই বর্তমানে কানাডার মন্ট্রিয়ালের স্থায়ী বাসিন্দা। প্রবাসের মাটিতে থেকেও তাঁরা নিজেদের শেকড় ও সংগীতচর্চাকে আগলে রেখেছেন পরম মমতায়।
শুধু কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছেই নয়, স্থানীয় কানাডীয় দর্শক-শ্রোতাদের কাছেও তাঁরা দুজন অত্যন্ত প্রিয় ও পরিচিত মুখ। কানাডার বিভিন্ন প্রদেশে নিয়মিত বাংলা গানের পাশাপাশি ভিনদেশি ও নানা ভাষার গান পরিবেশন করে তাঁরা এক অনন্য সেতুবন্ধন তৈরি করেছেন। তাঁদের সুর ও পরিবেশনায় মুগ্ধ হয়ে ভিনদেশি শ্রোতাদের মনেও তৈরি হয়েছে আলাদা ভালোবাসার জায়গা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories