বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

গীতশিল্পী ন্যানসি এখন সিঙ্গেল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৪ বার

ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির সংসার। গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে তাঁর পাঁচ বছরের দাম্পত্য জীবনের অবসান হলো। বুধবার রাত ১০টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া আবেগঘন এক পোস্টে ন্যান্সি জানিয়েছেন, একসঙ্গে দীর্ঘ পথচলার পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
ফেসবুকে ন্যান্সি লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসময় যে পথচলা আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটল। বছরের পর বছর একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়ে তিনি আরও লেখেন, ‘যাঁরা আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, এই সময়ে তাঁদের সবার কাছে আমি আন্তরিকভাবে আমাদের পরিস্থিতি বোঝা, সম্মান দেখানো এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি। জীবন তার নিজস্ব গতিতেই এগিয়ে চলে। আমি আশা করি, শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে জীবনের এই নতুন অধ্যায়কে বরণ করে নিতে পারব। সব সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
গানের সূত্র ধরেই ন্যান্সি ও মহসিন মেহেদীর পরিচয় ও বন্ধুত্ব। পরে ২০২১ সালের আগস্টে পারিবারিকভাবে আংটিবদল ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। এই দম্পতির সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।
মহসিন মেহেদীর সঙ্গে এটি ছিল ন্যান্সির তৃতীয় সংসার। এর আগে ২০০৬ সালে ভালোবেসে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেছিলেন তিনি। ছয় বছর পর ২০১২ সালের ২৪ মে সেই দাম্পত্যের ইতি ঘটে; ওই সংসারে তাঁদের মেয়ে রোদেলা। এরপর ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। সেই সংসারেও একটি কন্যাসন্তান রয়েছে এই সংগীতশিল্পীর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories