শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী অর্থ আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি, প্রবেশপথে তল্লাশি হাম উপসর্গে আরো ৭ জনের মৃত্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক নীলফামারীর ডিমলায় ১ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ নান্দাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালক নিহত, শিশুসহ আহত-৭ গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়ি ভাঙচুর-আগুন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

গাজীপুরে নাশকতার প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগ নেতা আটক

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৮ বার

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় নাশকতার উদ্দেশ্যে পেট্রোল বহনের অভিযোগে ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. নাহিদ সরকারসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও এক লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাসন থানাধীন ভোগড়া এলাকায় আসকর আলী পাম্পের সামনে নাওজোড়-ভোগড়া বাইপাসগামী মহাসড়কের সার্ভিস লেনে চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশের একটি টহল দল। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে চালকের হেফাজতে থাকা কিনলে লেখা একটি বোতলে প্রায় এক লিটার পেট্রোল পাওয়া যায়।
পরে গাড়ির চালক মো. নাহিদ সরকার (৩৩) ও তাঁর সহযোগী মো. আপনকে (১৮) আটক করা হয়। নাহিদ সরকার ভোগড়া এলাকার মৃত শহীদুল ইসলাম সরকারের ছেলে এবং ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ডাকা লকডাউন/হরতাল বাস্তবায়নের উদ্দেশ্যে মহাসড়কে গাড়িতে অগ্নিসংযোগ ও টায়ার জ্বালিয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনায় ঘোরাফেরা করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাহিম (১৯) নামে আরও একজনের সম্পৃক্ততার কথা উল্লেখ করেছে পুলিশ। তিনি পলাতক রয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আওয়ামী লীগ নেত্রী মাহিয়া মাহির দেবর/ভাসুর আফজাল হোসেন সরকার রিপনের নির্দেশে এবং নিজেদের আসকর আলী পেট্রোল পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে নাশকতার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা জানিয়েছেন বলে পুলিশের দাবি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
আটক অপর ব্যক্তি মো. আপন (১৮), রংপুর জেলার পার্বতীপুর থানার আসনিয়া পাড়া এলাকার মো. মিথুন ও মোছা. আঞ্জুমানের ছেলে। তিনি বর্তমানে বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন।
এ ঘটনায় ঢাকা মেট্রো-গ-২৮-৮২১৭ নম্বরের প্রাইভেটকার ও এক লিটার পেট্রোল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে বাসন থানার মামলা নম্বর ২৯, তারিখ ১৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(৩), ১০, ১১ ও ১২ ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories