শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী অর্থ আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি, প্রবেশপথে তল্লাশি হাম উপসর্গে আরো ৭ জনের মৃত্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক নীলফামারীর ডিমলায় ১ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ নান্দাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালক নিহত, শিশুসহ আহত-৭ গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়ি ভাঙচুর-আগুন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিজ্ঞান এবং প্রযুক্তি থেকে পিছিয়ে পড়া মানেই নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি ব্যবহারে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে আরও শাণিত করতে হবে।
গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় উদ্ভাবনী শক্তি যাতে সহায়তার অভাবে হারিয়ে না যায় সেজন্য সরকারের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে এভিয়েশন হাব তৈরির লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories