শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী অর্থ আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি, প্রবেশপথে তল্লাশি হাম উপসর্গে আরো ৭ জনের মৃত্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক নীলফামারীর ডিমলায় ১ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ নান্দাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালক নিহত, শিশুসহ আহত-৭ গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়ি ভাঙচুর-আগুন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১১ বার

সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরায় একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উত্তরার ওই বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে আটক করে। পরে তাকে থানায় নেওয়া হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ থানায় মোট পাঁচটি হত্যা মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলা দায়ের করা হয়।
বিয়ানীবাজারে সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম এবং রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন পৃথক দুটি হত্যা মামলা করেন। দুটি মামলাই থানায় নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তিনজনের ঘটনায় আরও তিনটি হত্যা মামলা করা হয়। এসব মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।
নিশ্চিন্ত গ্রামের ২৪ বছর বয়সী নাজমুল ইসলামের স্ত্রী খাদিজা মাহিরুল বাদী হয়ে দায়ের করা মামলায় নাহিদ ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জন এবং অজ্ঞাতনামা ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়েছে।
এ ছাড়া ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের ২৩ বছর বয়সী মিনহাজ হত্যার ঘটনায় তার বড় ভাই সাঈদ আলম এবং গোলাপগঞ্জ পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের গৌছ উদ্দিন হত্যার ঘটনায় তার ভাতিজা রেজাউল করিম পৃথক মামলা করেন। এসব মামলাতেও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories