শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী অর্থ আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি, প্রবেশপথে তল্লাশি হাম উপসর্গে আরো ৭ জনের মৃত্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক নীলফামারীর ডিমলায় ১ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ নান্দাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালক নিহত, শিশুসহ আহত-৭ গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়ি ভাঙচুর-আগুন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

নান্দাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালক নিহত, শিশুসহ আহত-৭

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৪০) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ সাত যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার ভাটিসাভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ত্রিশাল উপজেলার মৃত এবাদুল ফকিরের ছেলে।
আহতরা হলেন—তাড়াইলের তানিয়া আক্তার (২৫), তার দুই শিশুসন্তান আলভি (৮) ও রৌজা (৩), নান্দাইলের মোস্তানিক (৩০) ও ইমন (১৯), ধর্মপাশার ইব্রাহিম (৩৫) এবং ঈশ্বরগঞ্জের নুরুল হক (৩২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ত্রিশাল থেকে যাত্রী নিয়ে নান্দাইল চৌরাস্তায় যাওয়ার পথে ভাটিসাভার এলাকায় বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাতজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নান্দাইল হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, পিকআপ চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories