বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি ঘাতকরা

জেলা প্রতিনিধি, বগুড়া
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৮২ বার

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে হত্যা করতে পারেনি ঘাতকরা। বঙ্গবন্ধু এই দেশের মাটিতে ও মানুষের মনে, আদর্শে চিরঞ্জীব, তার চেতনা অবিনশ্বর। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে সোনার বাংলাকে গড়ে তুলবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়া জেলা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার শহরের টেম্পল সড়কে দলীয় কার্যালয়ে বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি এ কথা বলেন।জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, উপ দপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা, জেলা ছাত্রলীগ নেতা মাহফুজার রহমান, মুকুল ইসলাম ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories