বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নেতারা। এ সময় তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের বর্তমান পরিস্থিতি, চলমান সংকট এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিযোগী সক্ষমতা বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রপতি শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ দেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিকেএমইএ এ তথ্য জানিয়েছে।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে নির্বাহী সভাপতি ফাজলে শামীম এহসান, সহ-সভাপতি মো. শামসুজ্জামান, মো. মোরশেদ সারোয়ার সোহেল, আশিকুর রহমান ও ফকির কামরুজ্জামান নাহিদসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।সাক্ষাতে দেশের তৈরি পোশাক খাতের বর্তমান অবস্থা এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগী সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম সাম্প্রতিক গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে শিল্পের উৎপাদন, সরবরাহ ব্যবস্থা এবং রপ্তানি সক্ষমতার ওপর যে চাপ সৃষ্টি হচ্ছে- তা রাষ্ট্রপতির নিকট গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
এ সময় তিনি গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণ, জ্বালানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং শিল্পের উৎপাদন ব্যয় কমাতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে রাষ্ট্রপতি বলেন, জ্বালানি সমস্যা সমাধানে শিল্প মালিকদের সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে আসতে হবে। সরকার দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে কাজ করে যাচ্ছে।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) কর্তৃক উপস্থাপিত পত্রের বিষয়টি তুলে ধরেন। তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন, বাণিজ্য মন্ত্রনালয় এরই মধ্যে সব পক্ষকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহনের দিকনির্দেশনা দিয়েছে- যা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে রাষ্ট্রপতি জানান, তার দপ্তর কর্তৃক প্রেরিত পত্রটি শুধুমাত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণের জন্য পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অন্যান্য অংশীজনদের মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে উল্লেখ করেন। এছাড়াও, রাষ্ট্রপতি বিকেএমইএ-কেও এ বিষয়ে একটি পত্র প্রদানের পরামর্শ দেন।
রাষ্ট্রপতি আরও বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন, যেন সব পক্ষ সমান সুবিধা পায়। বর্তমান সরকার দেশের অর্থনীতিকে মজবুত, কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে অর্থ, শিল্প ও ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছে। এসময় তিনি দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর ওপর গুরুত্বারোপ করেন।
দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের অবদান রাষ্ট্রপতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং তাদের ধন্যবাদ জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories