নীলফামারীর ডিমলায় ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা পরিষদ পুকুরসহ বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডিমলা উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারী জেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মণ্ডল। এতে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মীর হাসান আল বান্না, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, জামায়াত নেতা মিনুজ্জামান মিন্টু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অসীম সরকারসহ গণমাধ্যমকর্মীরা।
উপজেলা পরিষদ পুকুর, উপজেলা ভূমি অফিস পুকুর, ডিমলা এতিমখানা পুকুর, ডিমলা থানা পুকুর, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ পুকুর, খালিশাচাপানি ফাজিল মাদ্রাসা পুকুর ও ডাঙ্গারহাট মৎস্য অভয়াশ্রমসহ উপজেলার ১৩টি জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
Leave a Reply