বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

নাটকের শুটিংয়ে ফিরলেন ফজলুর রহমান বাবু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার

দীর্ঘদির পর শুটিং করে মনে হচ্ছে ঘরে ফিরে এলাম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অনুভব হলো, সত্যি এখন আমি সুস্থ’-কথাগুলো অভিনেতা ফজলুর রহমান বাবুর। দীর্ঘদিন পর নাটকের শুটিংয়ে ফিরে এভাবেই নিজের অনুভূতির কথা জানালেন অভিনেতা।
গত ফেব্রুয়ারিতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে দুই সপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফজলুর রহমান বাবু। ওপেন হার্ট সার্জারি করাতে হয় তাঁকে। এরপর অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেতা।
খানিকটা সুস্থ হওয়ার পর যোগ দিয়েছিলেন সিনেমার প্রমোশনে। গত ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় তাঁর অভিনীত সিনেমা ‘মাস্তুল’। সেই সিনেমার বিশেষ প্রদর্শনী থেকে শুরু করে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারে দেখা গেছে ফজলুর রহমান বাবুকে। এবার ফিরলেন নাটকের শুটিংয়ে। গত শনিবার তিনি শেষ করেছেন লিটু করিম পরিচালিত ‘লোভী মন’ নাটকের শুটিং। এতে তাঁর সহশিল্পী রওনক হাসান, ফারজানা ছবি প্রমুখ। যখন মোবাইল ফোনে তাঁর সঙ্গে কথা হয়, তখন ব্যস্ত ছিলেন একটি ওভিসির শুটিংয়ে।
শুটিংয়ের ফাঁকেই জানালেন অসুস্থতার পর কাজে ফেরার অনুভূতি। ফজলুর রহমান বাবু বলেন, ‘দীর্ঘদিন ধরে নিয়মিত অভিনয় করেছি। অসুস্থতার কারণে এবার সেই অভিনয় থেকে দূরে থাকতে হয়েছে। লিটু করিমের লোভী মন দিয়ে নাটকের শুটিংয়ে ফিরলাম। দীর্ঘদিন পর সহশিল্পীদের সঙ্গে দেখা হলো, আড্ডা হলো। এটা খুব ভালো লাগার। সেই চেনা মানুষ, পরিবেশ সব মিলিয়ে এটা তো আমার আরেকটা পরিবার। মনে হলো ঘরে ফিরে এলাম।
শারীরিক অবস্থার খবর জানতে চাইলে ফজলুর রহমান বাবু বললেন, ‘এখন ভালো আছি। তবে শুটিংয়ে ফিরে পূর্ণ সুস্থতা অনুভব করলাম। অসুস্থতার পর ছোট কিছু কাজ করলেও নাটকের শুটিং করা হয়নি। এবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে মনে হলো, এখন আমি পুরোপুরি সুস্থ।
ফজলুর রহমান বাবু আরও বলেন, অসুস্থতার খবর শুনে অনেকে খোঁজখবর নিয়েছেন, চিন্তার মধ্যে ছিলেন। আমার মতো তাঁরাও অপেক্ষায় ছিলেন, কবে আমি শুটিংয়ে ফিরব। সবার কাছে অনেক কৃতজ্ঞতা। দোয়া চাই, যেন সুস্থ থাকতে পারি। নিয়মিত কাজ করে যেতে পারি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories