মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

উলিপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪০ বার

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আই,ইউ,জি,আই,পি) আওতায় পৌরসভা মাস্টার প্ল্যান (এমপি) প্রণয়নে পরামর্শকরণ-৩ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট)‌দিন ব্যাপী উপজেলা অডিটরিয়াম হলরুমে উলিপুর পৌরসভা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার পরামর্শক প্রতিষ্ঠান ডাটা এক্সপার্টস লিমিটেড, ডেভ কনসালট্যান্টস লিমিটেড এবং জিও প্ল্যানিং ফর অ্যাডভান্সড ডেভেলপমেন্ট লিমিটেড(জিপিএডি)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এটিএম আরিফ এর সভাপতিত্বে ও প্রকল্পের সিনিয়র নগর পরিকল্পনাবিদ এবং ডেপুটি টিম লিডার শামাউন আল নূরের সঞ্চালনায় সভায় উলিপুর পৌরসভার জরিপ ফলাফলের সারসংক্ষেপ উপস্থাপন করেন এবং মাস্টার প্ল্যান প্রণয়নের প্রাথমিক দিকনির্দেশনা তুলে ধরেন।
এ সময় বক্তব্য রাখেন, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব হায়দার আলী মিঞা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারঃ) মাহবুবুল আলম, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান আলী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সূরা সদস্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল জলিল, উলিপুর বণিক সমিতির সহ সভাপতি ইকবাল হোসেন চাঁদ, বিশিষ্ট সমাজসেবক এ কে এম কামরুল ইসলাম ফরহাদ, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিককুল ইসলাম লাভলু, সাবেক ছাত্রদল নেতা আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল, উপজেলা বিএনপি’র সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী এবং নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।
আলোচনায় অংশগ্রহণকারীরা পৌর এলাকার বিদ্যমান সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, যানবাহন চলাচল,পানি নিষ্কাশন, নাগরিক সুযোগ-সুবিধার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ নগরায়ণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরেন। পাশাপাশি উন্নয়ন পরিকল্পনাকে আরও বাস্তবমুখী ও কার্যকর করতে বিভিন্ন সুপারিশও প্রদান করেন।
বক্তারা বলেন, দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য একটি বাস্তবসম্মত মহাপরিকল্পনার বিকল্প নেই। পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত হলে নাগরিক সেবার মান যেমন বাড়বে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা করে টেকসই অবকাঠামো গড়ে তোলাও সহজ হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories