রবিবার, ১০ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সুনামগঞ্জে নিখোঁজের ৫ দিন পর শ্রমিকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
  • আপলোডের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১২৪ বার

সুনামগঞ্জে নিখোঁজের ৫দিন পর সুরমা নদী থেকে এক শ্রমিকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত শ্রমিকের নাম- আকিল আহমদ (২৫)। সে বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার রানীদিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ও ছাতকের লাফার্জ হোলসিম কোম্পানীর শ্রমিক।আজ রবিবার (১৫ আগষ্ট) সকাল ১০টায় ময়না তদন্তের জন্য ওই শ্রমিকের মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। শ্রমিক আকিল আহমদের হঠাৎ নিখোঁজ হওয়া ও নদী থেকে তার গলিত লাশ উদ্ধার হওয়া নিয়ে শুরু হয়েছে তোলপাড়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল শনিবার (১৪ আগষ্ট) বিকেলে জেলার ছাতক উপজেলার বাউসা গ্রাম সংলগ্ন সুরমা নদীর পানিতে লাফার্জ হোলসিম কোম্পানীর শ্রমিক আকিল আহমদের লাশ পানিতে ভাসতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেয়। পরে সন্ধ্যায় পুলিশ এসে নদী থেকে ওই শ্রমিকে লাশ উদ্ধার করে।

এর আগে গত সোমবার (৯ আগষ্ট) ছাতকের লাফার্জ হোলসিম কোম্পানীর এলাকা থেকে শ্রমিক আকিল আহমদ রহস্য জনক কারণে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুজি করে কোথাও তার সন্ধ্যান না পেয়ে অবশেষে পরদিন মঙ্গলবার (১০ আগষ্ট) এঘটনার প্রেক্ষিতে ওই শ্রমিকের ভাই থানায় একটি সাধারণ ডায়রি করেন। কিন্তু কি কারণে শ্রমিক আকিল আহমদ হঠাৎ নিখোঁজ হয়ে যায় তার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। একারণে গলিত লাশ উদ্ধারের পর ওই শ্রমিকের রহস্য জনক মৃত্যু নিয়ে চারদিকে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।এঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন সাংবাদিকদের বলেন- পুরো গলিত অবস্থায় শ্রমিক আকিল আহমদের লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যু আসল কারণ জানা যাবে। এ ব্যাপারে তদন্ত চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories