শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকায় গোপন বৈঠককালে যশোর আ’লীগের ৬ নেতা আটক বোতল ছোড়ার ঘটনাটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চান শিল্পী হাসান জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন প্রতিরক্ষা চুক্তি নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবেলায় অবদান রাখবে: এরদোয়ান বাংলা কিউআর ভিত্তিক ডিজিটাল লেনদেন সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ ব্যাংক : গভর্নর পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের আনারস ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক, এবার পরকীয়ার অভিযোগ জাল দলিলে জমি দখল প্রমাণিত হলে কারাদণ্ড-অর্থদণ্ড; জমি ফিরে পেতে আদালতে যেতে পারেন প্রকৃত মালিক

ডিভিডিতে আসছে ফাহমিদা নবীর গানের ভিডিও অ্যালবাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৩ বার

অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। তবে এখনো তিনি মিস করেন ক্যাসেট, সিডিসহ পূর্ণাঙ্গ অডিও অ্যালবামের সময়কে। বিভিন্ন সাক্ষাৎকারে সেই সময়ের অনুভূতির কথা জানিয়েছেন তিনি। দীর্ঘদিন পর গান প্রকাশের সেই পুরোনো ফরম্যাটে ফিরছেন ফাহমিদা নবী। প্রকাশ পাচ্ছে তাঁর নতুন ছয়টি মৌলিক গানের মিউজিক ভিডিও নিয়ে ডিজিটাল সিডি অ্যালবাম। নাম রাখা হয়েছে ‘এ শহরের গান’।
এ শহরের গান অ্যালবামের সব গান লিখেছেন গোলাম মোরশেদ। তিনটি গানের সুর করেছেন শামস সুমন। বাকি তিনটির সুর করেছেন লাবু রহমান, তমাল ও সজীব দাস। ফাহমিদা নবী জানান, এর মধ্যে শেষ হয়েছে ছয়টি গানের মিউজিক ভিডিও নির্মাণ। ভিডিওগুলোর নির্দেশনা দিয়েছেন ফাহমিদা নবী ও আশিক।
নতুন এই অ্যালবাম নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘এখন নতুন গান এলে শুধু ইউটিউবেই প্রকাশ পায়। কিন্তু আমরা ক্যাসেটের যুগে, সিডির যুগে নতুন গান প্রকাশকে ঘিরে যে একটা উন্মাদনা আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে সময় পার করতাম, সেটা কিন্তু এই ইউটিউবের যুগে এসে অনুপস্থিত। খুব মিস করি সেই সিডির যুগ, ক্যাসেটের যুগ। সে কারণেই সিদ্ধান্ত নিয়েছি, আমার নতুন মৌলিক ছয়টি গান ডিজিটাল সিডিতে প্রকাশ করার। সিডির পাশাপাশি গান জানালা ইউটিউবেও প্রকাশ করা হবে গানগুলো।’
ফাহমিদা নবী আরও বলেন, ‘এই অ্যালবামের প্রতিটি গানের কথা ও সুর খুব ভালো হয়েছে। আমার বিশ্বাস, প্রতিটি গান শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। আমি গীতিকার, সুরকারসহ এই অ্যালবামের নেপথ্যে যাঁরা কাজ করছেন, তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories