রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন আরেকটি ইউনিট মানুষের সুরক্ষা নিশ্চিত ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা : ডা. জাহেদ উর রহমান ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা

হলিউড তারকা রাসেল ক্রোর নায়িকা প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২৯ বার

মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনকে স্মরণীয় করে তুলতে উচ্চপর্যায়ের উপদেষ্টা কমিটি গঠন করল পশ্চিমবঙ্গ সরকার। তথ্য ও সংস্কৃতি দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সারা বছর ধরে রাজ্যজুড়ে সাংস্কৃতিক, চলচ্চিত্র এবং স্মারক কর্মসূচির মাধ্যমে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতাকে শ্রদ্ধা জানানো হবে।
এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের সামগ্রিক পরিকল্পনা, কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়নের তদারকির জন্য অবিলম্বে কার্যকর হবে এই উপদেষ্টা কমিটি।
প্রধান পৃষ্ঠপোষক (Chief Patron): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী।
সহ-পৃষ্ঠপোষক (Co-Patron): অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী।
সভাপতি (President): পরিচালক সন্দীপ রায়।
কার্যকরী সভাপতি (Working President): অভিনেতা প্রসেনজিৎ চ‍্যাটার্জি
সদস্য-সচিব (Member Secretary): তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডঃ সৌমিত্র মোহন, আইএএস।
উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে বাংলা চলচ্চিত্র জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে। তাঁদের মধ্যে রয়েছেন, জিৎ মদনানি, আবির চ‍্যাটার্জি, যীশু সেনগুপ্ত, দীপক অধিকারী (দেব), শিবাশিস ব্যানার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলি, গৌরব চ‍্যাটার্জি, সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, সৌমিক হালদার, জয়ন্ত কুণ্ডু এবং প্রেমেন্দু বিকাশ চাকী।
বিজ্ঞপ্তি অনুযায়ী উপদেষ্টা কমিটিকে একাধিক দায়িত্বও দেওয়া হয়েছে। জানানো হয়েছে, জন্মশতবর্ষ উদযাপনের সামগ্রিক রূপরেখা ও কৌশল নির্ধারণ, উত্তম কুমারের জীবন, কর্ম এবং উত্তরাধিকারকে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি পরিকল্পনা ও অনুমোদনের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, সাংস্কৃতিক, চলচ্চিত্র, সাহিত্য ও সংরক্ষণমূলক উদ্যোগে সরকারকে পরামর্শ দেওয়া, অনুমোদিত কর্মসূচির বাস্তবায়ন ও তদারকি, চলচ্চিত্র জগৎ, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করারও দায়িত্ব দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories