শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকায় গোপন বৈঠককালে যশোর আ’লীগের ৬ নেতা আটক বোতল ছোড়ার ঘটনাটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চান শিল্পী হাসান জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন প্রতিরক্ষা চুক্তি নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবেলায় অবদান রাখবে: এরদোয়ান বাংলা কিউআর ভিত্তিক ডিজিটাল লেনদেন সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ ব্যাংক : গভর্নর পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের আনারস ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক, এবার পরকীয়ার অভিযোগ জাল দলিলে জমি দখল প্রমাণিত হলে কারাদণ্ড-অর্থদণ্ড; জমি ফিরে পেতে আদালতে যেতে পারেন প্রকৃত মালিক

প্রতিরক্ষা চুক্তি নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবেলায় অবদান রাখবে: এরদোয়ান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩ বার

তুরস্ক, সৌদি ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষর হওয়া ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিটি নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবেলায় অবদান রাখবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিটি সম্মিলিত প্রতিরোধের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।
শনিবার (৮ আগস্ট) আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে করা এক পোস্টে এরদোয়ান বলেন, এই প্রতিরক্ষা চুক্তি, যা জাতিসংঘ সনদের ৫১ নং অনুচ্ছেদে সংজ্ঞায়িত আত্মরক্ষার অধিকারকেও নিশ্চিত করে। এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি এবং আমাদের অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার লক্ষ্যে সকল ভ্রাতৃপ্রতিম দেশের অংশগ্রহণের জন্য এটি উন্মুক্ত।
তিনি আরও বলেন, আঞ্চলিক মালিকানার দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতি রেখে, তুরস্ক আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাত ও সংকট নিরসনে তার নীতিগত অবস্থান দৃঢ়ভাবে বজায় রাখবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমাদের এই সফর, আমাদের আলোচনা এবং আমাদের স্বাক্ষরিত চুক্তিটি আমাদের সমগ্র অঞ্চলের জন্য কল্যাণকর হবে।
উল্লেখ্য, শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরবের মক্কায় একটি সম্মেলনের মাধ্যমে তুরস্ক, সৌদি ও পাকিস্তান ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় তিনটি দেশের যেকোন একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories