শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার

ভারতের কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী। হাসপাতালে অভিনেতাকে দেখতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার হাতের অপারেশন হয়েছে মিঠুন চক্রবর্তীর।
হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর হাতে একটি অপারেশন হয়েছে। অস্থিরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আছেন তিনি। অপারেশন সাকসেসফুল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।
মিঠুন চক্রবর্তীকে দেখতে শুক্রবার হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । পরে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে দেখা করে কথা বলেন।
২০২৬ এর বিধানসভা নির্বাচনে ভোটের প্রচারে ঝড় তুলেছিলেন মিঠুন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী হওয়ার পর পরই মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেছিলেন শুভেন্দু অধিকারী। বলেছিলেন,’ মিঠুনদা আমাকে বলেছিলেন, দেখা করতে চাই। আমি বললাম আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে।’এতটাই পারস্পরিক সৌহার্দ্য তাদের। অন্যদিকে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসায় ভরিয়ে দেন মিঠুন চক্রবর্তী। বলেন,’যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন। আপনারা দেখুন। আপনাকে গ্য়ারান্টি দিয়ে বলছি এর থেকে ভাল মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না।’
২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। এবারের ভোটে লাগাতার প্রচারে থেকেছেন তিনি। দলের বিপুল জয়ের পর তাকে ধন্যবাদ জানাতে, তাঁর নিউটাউনের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories