বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গার্মেন্টস শিল্পে নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন ও আলোচনা সভা শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক

ট্রাস্টি বোর্ডে থাকবেন শিক্ষাবিদরা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেবে সরকার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৯৮ বার

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ন্যায় বেসরকারি বিশ্ববিদ্যালয়েও উপাচার্য নিয়োগ দেবে সরকার। এজন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শুধু তাই নয়, ট্রাস্টি বোর্ডের পরিধিও বৃদ্ধি করা হচ্ছে। ৯ জন ট্রাস্টির পরিবর্তে ১৫ জন রাখার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে অন্তত পাঁচজন শিক্ষাবিদ রাখতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনা পরিষদ ‘ট্রাস্টি বোর্ডে’র ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হচ্ছে। বাহির থেকে সিন্ডিকেট সদস্যও বাড়ানো হচ্ছে। এর ফলে ট্রাস্টি বোর্ড থেকে পছন্দের প্রার্থীকে উপাচার্য প্যানেলের জন্য মনোনয়ন দেয়ার ক্ষমতা হারাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। এজন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ সংশোধন করা হচ্ছে। শিগগিরই আইনের খসড়া শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এরপর সেটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে।

সূত্র আরো জানায়, বেসরকারি বিশ্ববিদ্যায় আইন-২০১০ সংশোধনে গঠিত কমিটি বেশ কিছু সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য ইউজিসি মনোনয়ন করবে। প্রতিমাসে অন্তত একটি করে সিন্ডিকেট মিটিং আয়োজন করতে হবে। টিউশন ফি নির্ধারণের তথ্য ইউজিসিকে অবহিত করতে হবে এবং যৌন হয়রানি রোধ। 

এ প্রসঙ্গে জানতে চাইলে কমিটির আহবায়ক ও ইউজিসি সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) প্রফেসর বিশ্বজিৎ চন্দ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় অনেক পুরোনো আইনের মাধ্যমে পিরচবিলত  হচ্ছে। এজন্য আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। আমরা ইতোমধ্যে বেশকিছু পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছি। আমাদের কয়েকদফা বৈঠক হয়েছে। আরও কয়েকটি মিটিং করতে হবে। এরপর আমরা সংশোধনীর খসড়া শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবো।

প্রসঙ্গত, দেশে ১৯৯১ সালে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেয়া হয়। তবে তখন এগুলো মনিটরিংয়ের জন্য কোনো আইন ছিল না। ২০১০ সালে প্রথমবারের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়।এরপর ২০১৫ সালে আইনটি আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়। সে লক্ষ্যে ওই বছর অক্টোবর মাসে ৫ সদস্যের কমিটির গঠন করা হয়। এতে বেশ কিছু সুপারিশ করা হলেও ট্রাস্টি বোর্ডের সদস্যদের আপত্তির কারণে সংশোধনী ধামাচাপা পড়ে যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories