রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

সংক্রমণ কমলেই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৮৬ বার

দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার কমলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, স্কুল কলেজ খোলার সব প্রস্তুতি আমাদের রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই সিদ্ধান্ত নেয়া হবে। এই মুহূর্তে শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দিলেও বেশিরভাগ অভিভাবক তার সন্তানকে পাঠাবেন না বলে মনে করেন তিনি।

এছাড়া, সরকার এত বড় ঝুঁকিও নেবে না বলেও মন্তব্য করেন দীপু মনি। তিনি বলেন, সবার স্বাস্থ্য সুরক্ষাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা কেউ নিশ্চিই চায় না যে আমাদের সন্তানরা অসুস্থ্য হোক। তাই সেক্ষেত্রে আমাদের সকলকে বিধিনিষেধ মেনে চলতে হবে। তাহলে সংক্রমণ কমে আসবে আশা করি আর আমাদের শিক্ষার্থীরাও আবার তাদের স্বভাবিক জীবন যাপনে ফিরতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

গত বছর করোনাভাইরাসের সংক্রমণের শুরুর দিকে মানুষের ব্যাপক চাপ ছিল, কেন শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত বন্ধ করা হচ্ছে না। আর এখন বন্ধের ১৭ মাস পর দাবি উঠছে, কেন শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলা হচ্ছে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories